সংসদ ভোট পর্যবেক্ষণে দেশি সংস্থার আবেদন চাইলো ইসি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট পর্যবেক্ষণের জন্য দেশীয় সংস্থাগুলোর কাছে আবেদন চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ইসির জনসংযোগ শাখার পরিচালক শরিফুল আলম এ সংক্রান্ত আবেদন আহ্বান করেন।
এতে বলা হয়, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৩ এর ৭.১.ক ধারা মতে নির্বাচনের তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে অর্থাৎ ২৫ নভেম্বরের মধ্যে পর্যবেক্ষক সংস্থাকে কোন কোন নির্বাচনী এলাকা (সংসদীয় আসনভিত্তিক) বা এলাকাসমূহে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তা উল্লেখপূর্বক নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর লিখিত আবেদন করার বিধান রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।