সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বেড়েছে ২৪ হাজার কোটি টাকা
, ০৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৫ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১০ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট সংশোধন করেছে অন্তর্র্বতীকালীন সরকার। বাজেট সংশোধন করে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।
গতকাল বুধবার উপদেষ্টা পরিষদের সভায় সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়। রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, নতুন সংশোধিত বাজেটে যে মূল্যস্ফীতি ধরা হয়েছে, আমরা আশা করছি এখন যেহেতু শীতকালের সবজি উঠে গেছে, এটা আরও কমবে। আপনারা জানেন, গত বছরের শেষের দিকে মূল্যস্ফীতি বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি ১৪ শতাংশ পর্যন্ত উঠেছিল। এখন খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ শতাংশের কাছাকাছি এসেছে। চলতি অর্থবছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি ৭-এ নেমে আসবে এবং জিডিপি প্রবৃদ্ধির হার ৫ শতাংশ হবে বলে আশা করা যাচ্ছে।
তিনি বলেন, চলতি অর্থবছরের রাজস্ব আহরণের গতি বৃদ্ধি পেয়েছে। জুলাই-অক্টোবর সময়ে গত ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিল ২৪.১ শতাংশ। চলতি অর্থবছরে তা বৃদ্ধি পেয়ে একই সময়ের জন্য দাঁড়িয়েছে ২৬.৪ শতাংশ। এর পরিপ্রেক্ষিতে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা থেকে ২৪ হাজার কোটি টাকা বৃদ্ধি করে চলতি অর্থবছরের জন্য মোট রাজস্ব আদায় সংশোধিত লক্ষ্যমাত্রা ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন হুমকি অব্যাহত থাকলে হরমুজ উন্মুক্ত হবে না -আইআরজিসি
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজা গণহত্যার মাঝেও দখলদার ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত : অ্যামনেস্টির তথ্য
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্ষেপণাস্ত্র ভান্ডারে টান, মজুত বাড়াতে ৫৮.৬ বিলিয়ন ডলার ঢালছে যুক্তরাষ্ট্র
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অবরোধের মধ্যেও মালয়েশিয়া উপকূলে ইরানের তেল বাণিজ্য অব্যাহত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অর্ধকোটি টাকা খরচ শূন্যহাতে ফিরলেন ২৩ বাংলাদেশি
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতারণা ও প্রযুক্তির ফাঁদে বাড়ছে মানবপাচার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমের রাজধানীতে আঙুরের বিপ্লব, ফল ও চারায় লাখ টাকা আয়
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমের রাজধানীতে আঙুরের বিপ্লব, ফল ও চারায় লাখ টাকা আয়
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিবিড় পর্যবেক্ষণে বেসরকারি খাতের বৈদেশিক ঋণ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্র পরিচালিত এলএনজি টার্মিনাল চালু না হওয়া নিয়ে প্রশ্ন
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের কঠোর নির্দেশনা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুগন্ধি চালের দামে আগুন, রপ্তানির অনুমতিকে দায়ী করছেন রপ্তানিকারক-ব্যবসায়ীরা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)