বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর

সুগন্ধি চালের দামে আগুন, রপ্তানির অনুমতিকে দায়ী করছেন রপ্তানিকারক-ব্যবসায়ীরা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, রাত ১২:৩৪
সুগন্ধি চালের দামে আগুন, রপ্তানির অনুমতিকে দায়ী করছেন রপ্তানিকারক-ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের শুরুতে যে চাল প্রতি কেজি ১৪০ টাকায় বিক্রি হতো, তা এখন খুচরা বাজারে ২১৫ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
গত ছয় মাসে দেশের বাজারে সুগন্ধি চালের দাম প্রায় ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। চলতি বছরের শুরুতে যে চাল প্রতি কেজি ১৪০ টাকায় বিক্রি হতো, তা এখন খুচরা বাজারে ২১৫ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। এই মূল্যবৃদ্ধির কারণ কী-তা নিয়ে মতবিরোধ রয়েছে রপ্তানিকারক, চালকল মালিক ও ব্যবসায়ীদের মধ্যে।
ব্যবসায়ীদের মতে, গত ছয় মাসে বিভিন্ন জাতের সুগন্ধি চালের খুচরামূল্য কেজিতে ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে।
চট্টগ্রামের বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে চিনিগুড়া সুগন্ধি চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৬০ থেকে ২০০ টাকায়; মাত্র কয়েক মাস আগেও যা ছিল ১৩০ থেকে ১৬০ টাকা অর্থাৎ কেজিপ্রতি দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা।
চাক্তাই চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম জানান, সরকার সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেওয়ার পর থেকেই মূলত চালের দাম লাগামহীনভাবে বেড়েছে।
তিনি বলেন, সরকার সুগন্ধি চাল রপ্তানির অনুমোদন দেওয়ার পর দেশীয় বাজারে দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। রপ্তানির সুযোগ তৈরি হওয়ায় ব্যবসায়ীরা পরিস্থিতির সুযোগ নিয়ে চালের দাম বাড়িয়ে দিয়েছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকার গত ১৩ মে ২১১টি প্রতিষ্ঠানকে এবং ১৪ জুলাই আরও ৬৭টি প্রতিষ্ঠানকে সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দিয়েছে।
চাল রপ্তানিকারকরা অবশ্য মূল্যবৃদ্ধির জন্য রপ্তানিকে দায়ী করার দাবি প্রত্যাখ্যান করেছেন; তারা কৃত্রিমভাবে দাম বাড়ানোর জন্য দায়ী করছেন কিছু মিল মালিককে।
বাংলাদেশ চাল রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ ইশাকুল হোসেন জানান, গত এক মাসে মাত্র দুই হাজার টনের মত চাল রপ্তানি হয়েছে।
তিনি বলেন, কৃষকরা যেন ন্যায্যমূল্য পান, তা নিশ্চিত করতেই সরকার রপ্তানির অনুমোদন দিয়েছিল। কিন্তু কিছু মিল মালিক চাল মজুত করে রাখেন এবং দাম বাড়িয়ে পরিস্থিতির সুযোগ নিয়েছেন।
তিনি আরও জানান, বাংলাদেশে বার্ষিক প্রায় দশ লাখ টন সুগন্ধি চাল উৎপাদিত হয়, যেখানে অভ্যন্তরীণ চাহিদা মাত্র চার লাখ টন; ফলে উদ্বৃত্ত থাকে প্রায় ছয় লাখ টন।
ইশাকুল বলেন, এমন পরিস্থিতিতে উদ্বৃত্ত চালের এক অংশ রপ্তানি করলে দেশীয় বাজারের সরবরাহে ঘাটতি তৈরি হওয়ার কথা নয়। বরং এই বাজার অস্থিরতা দেশের প্রতিশ্রুতিশীল কৃষি রপ্তানি সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে।
মিল মালিকদের দাবি, আন্তর্জাতিক বাজারে চাহিদা বেশি থাকায় স্বাভাবিকভাবেই দেশীয় বাজারে দাম বাড়ছে।
নওগাঁ জেলা চাল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফারহান হোসেন চাকদার বলেন, যেহেতু বিদেশে চাহিদা ও দাম বেড়েছে, তাই দেশীয় বাজারেও দাম বেড়েছে। অন্যান্য কারণগুলো এখানে মুখ্য নয়।
কৃষি অর্থনীতিবিদ ও গবেষক জিএম মনিরুল আলম বলেন, সুগন্ধি চালকে সাধারণত জরুরি নিত্যপ্রয়োজনীয় খাদ্য হিসেবে গণ্য করা হয় না, এর অর্থ হল সরকার এর দাম নিয়ন্ত্রণ করে না।
তিনি বলেন, এর দাম বাজারচাহিদা ও সরবরাহের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়।
তিনি আরও বলেন, একবার রপ্তানি শুরু হলে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি দেশীয় দামকে প্রভাবিত করতে পারে। রপ্তানি মূল্য বাড়লে দেশীয় বাজারেও দাম বেড়ে যাওয়া অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ৪ ঘণ্টা আগে কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট ৪ ঘণ্টা আগে ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ৪ ঘণ্টা আগে যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল … ৪ ঘণ্টা আগে ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর … ৪ ঘণ্টা আগে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ… ৪ ঘণ্টা আগে শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব… ৪ ঘণ্টা আগে সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু… ৪ ঘণ্টা আগে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে ৯ ঘণ্টা আগে সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব ১৯ ঘণ্টা আগে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ ১৯ ঘণ্টা আগে -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ১৯ ঘণ্টা আগে