আমের রাজধানীতে আঙুরের বিপ্লব, ফল ও চারায় লাখ টাকা আয়
, ১৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুলাই, ২০২৬ খ্রি:, ১৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
আমের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহী এবার বাণিজ্যিক আঙুর চাষেও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করছে। আধুনিক প্রযুক্তি, অনুকূল আবহাওয়া এবং কৃষকদের আগ্রহে এখন রাজশাহীর মাটিতেই উৎপাদিত হচ্ছে উন্নত মানের আঙুর।
কৃষি বিশেষজ্ঞদের মতে, রাজশাহীর অপেক্ষাকৃত শুষ্ক আবহাওয়া, পর্যাপ্ত সূর্যালোক এবং আধুনিক সেচব্যবস্থা আঙুর চাষের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। একবার বাগান স্থাপন করা গেলে একটি আঙুর গাছ প্রায় ৩০ বছর পর্যন্ত ফল দেয়।
রাজশাহীর বাগমারা উপজেলার হাসনিপুর গ্রামের তরুণ কৃষক ও প্রকৌশলী ইমাম হোসেন সাগরের আঙুর বাগান এখন এলাকাবাসী ও নতুন উদ্যোক্তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু। তার ৩ বিঘা জমির বাগানে বাইকুনুর, অ্যাপোলো, দাসুনিয়া, অস্ট্রেলিয়ান কিংসহ আটটি জাতের আঙুরের চাষ হচ্ছে।
ইমাম হোসেন সাগর জানান, যশোরে একটি সফল আঙুর বাগান দেখে তিনি অনুপ্রাণিত হন। পরে বাবা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে পরীক্ষামূলকভাবে আঙুর চাষ শুরু করেন। শুরুতে ২ বিঘা জমিতে প্রায় ৫ লাখ টাকা বিনিয়োগ করা হয়। অনেকেই তখন নিরুৎসাহিত করেছিলেন। কিন্তু সঠিক পরিচর্যা ও ধৈর্যের ফলে এখন সেই উদ্যোগ সফল বাণিজ্যিক খামারে পরিণত হয়েছে।
চলতি মৌসুমে তার বাগানের ৩৬০টি গাছ থেকে উৎপাদিত হয়েছে ৭ হাজার ২১ কেজি আঙুর। বাজারমূল্যে যার দাম প্রায় ২১ লাখ টাকা। ফল বিক্রির পাশাপাশি গাছের কাটিং থেকে চারা উৎপাদন করেও বাড়তি আয় করছেন তিনি। গত ১ বছরে শত শত চারা উৎপাদন করে ২৫০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি করেছেন। শুধু চারা বিক্রি করেই বছরে প্রায় ১৫ লাখ টাকা আয় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে আঙুর চাষে সফলতার আরেকটি উদাহরণ তৈরি করেছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর গ্রামের তরুণ রাহুল আমিন। রাজশাহী কলেজের এই শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আঙুর চাষে সাফল্যের নজির গড়েছেন। তার সহযোগী হিসেবে আছেন একই গ্রামের আল আমিন। দুজনে মিলে প্রায় ৮ শতাংশ জমিতে আধুনিক পদ্ধতিতে বাইকুনুর জাতের আঙুরের বাগান গড়ে তুলেছেন। সফলতা পাওয়ায় ভবিষ্যতে আরও বড় পরিসরে আঙুর চাষ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের।
বাগান ঘুরে দেখে অনেকেই সরাসরি মালিকের কাছ থেকে আঙুর কিনে নিয়ে যান। বর্তমানে প্রতি কেজি আঙুর প্রায় ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া আঙুরের চারা ৩৫০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি করছেন তারা। ফল ও চারা বিক্রি করে বর্তমানে ভালো আয় করছেন এই দুই তরুণ উদ্যোক্তা।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে জেলার তিনটি উপজেলায় প্রায় ৩ হেক্টর জমিতে প্রায় ৩০ জন কৃষক বাণিজ্যিকভাবে আঙুর চাষ করছেন। অতীতে কয়েকবার আঙুর চাষের উদ্যোগ সফল না হলেও এবার অনুকূল আবহাওয়া, উন্নত জাতের চারা এবং পলিশেড প্রযুক্তির কারণে ভালো ফলন পাওয়া যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন হুমকি অব্যাহত থাকলে হরমুজ উন্মুক্ত হবে না -আইআরজিসি
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজা গণহত্যার মাঝেও দখলদার ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত : অ্যামনেস্টির তথ্য
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্ষেপণাস্ত্র ভান্ডারে টান, মজুত বাড়াতে ৫৮.৬ বিলিয়ন ডলার ঢালছে যুক্তরাষ্ট্র
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অবরোধের মধ্যেও মালয়েশিয়া উপকূলে ইরানের তেল বাণিজ্য অব্যাহত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অর্ধকোটি টাকা খরচ শূন্যহাতে ফিরলেন ২৩ বাংলাদেশি
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতারণা ও প্রযুক্তির ফাঁদে বাড়ছে মানবপাচার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমের রাজধানীতে আঙুরের বিপ্লব, ফল ও চারায় লাখ টাকা আয়
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিবিড় পর্যবেক্ষণে বেসরকারি খাতের বৈদেশিক ঋণ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্র পরিচালিত এলএনজি টার্মিনাল চালু না হওয়া নিয়ে প্রশ্ন
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের কঠোর নির্দেশনা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুগন্ধি চালের দামে আগুন, রপ্তানির অনুমতিকে দায়ী করছেন রপ্তানিকারক-ব্যবসায়ীরা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘এনসিপি নতুন বন্দোবস্তের নামে ‘ভণ্ডবস্তের’ রাজনীতি করছে’
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)