যুক্তরাষ্ট্র পরিচালিত এলএনজি টার্মিনাল চালু না হওয়া নিয়ে প্রশ্ন
-গ্যাস সংকট অব্যাহত
, ১৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুলাই, ২০২৬ খ্রি:, ১৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
৯ দিনেও সচল হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত এক্সিলারেট এনার্জি টার্মিনাল দিয়ে এলএনজি সরবরাহ। এখন শুধু দেশীয় সামিট এলএনজি টার্মিনাল দিয়েই সরবরাহ দেয়া হচ্ছে। এতে দেশে তীব্র গ্যাস সংকট অব্যাহত রয়েছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় বাসা বাড়ি থেকে শুরু করে কলকারখানায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। থমকে গেছে ভারী শিল্পসহ গ্যাসনির্ভর শিল্প কারখানার উৎপাদন । সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের জন্য যানবাহনের দীর্ঘ লাইন। মিলছে না গ্যাস। কবে নাগাদ এই পরিস্থিতির উন্নতি হবে, তা নিশ্চিত করে কেউই বলতে পারছে না।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত এক্সিলারেট টার্মিনাল এতো দিনেও সচল করতে না পারায় সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্ন এবং সন্দেহ দেখা দিয়েছে। এক্ষেত্রে তাদের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। কারণ শুরুতে বলা হয়েছিল দুই তিনদিনের মধ্যে অচল টার্মিনাল সচল করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা যাবে। তবে বাস্তবে তা হয়নি। এতে দেশে গ্যাস সংকট অব্যাহত রয়েছে, পরিস্থিতি সামাল দিতে সরকারকে হিমশিম খেতে হচ্ছে। তবে এই বিষয়ে প্রতিষ্ঠানটির কোন কর্মকর্তা কথা বলতে রাজি হননি।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের এক কর্মকর্তা জানিয়েছেন, গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) শেষ খবর পাওয়া পর্যন্ত ওই টার্মিনাল সচল করা যায়নি। কাজ চলছে, আগামী সোমবার নাগাদ সেটি সচল হতে পারে। ওইদিন থেকে সক্ষমতার অর্ধেক গ্যাস সরবরাহ পাওয়া যাবে বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে। আর আগামী সপ্তাহে টার্মিনালটি পুরোদমে সচল করা যাবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
কক্সবাজারের মহেশখালীর ভাসমান দুটি টার্মিনালের মধ্যে একটি চালায় যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জি। আরেকটি চালায় দেশীয় সামিট গ্রুপ। এই দুটি প্রতিষ্ঠান এলএনজি আমদানি করে না। সরকারি প্রতিষ্ঠান পেট্রোবাংলা চুক্তিভিত্তিক এবং আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে দুভাবে এলএনজি আমদানি করে। জাহাজে করে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছার পর দুটি ভাসমান টার্মিনাল দিয়ে এই গ্যাস রূপান্তর করে পাইপলাইনে সরবরাহ দেয়।
এক্সিলারেট এনার্জির সক্ষমতা দিনে ৬০ কোটি ঘনফুট। ২১ জুলাই জাহাজ থেকে ভাসমান টার্মিনালে এলএনজি সরবরাহ দিতে গিয়ে বয়লারে আগুন ধরে যায়। ১০ মিনিটের মধ্যেই এলএনজি বহনকারী জাহাজকে ভাসমান টার্মিনাল থেকে সরিয়ে নেওয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)