সংবিধানের বাহিরে নির্বাচনের কোন সুযোগ নাই -কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ২০১৩ সাল থেকে তারা ত্বত্তাবধায়ক সরকারের দাবীতে তারা আন্দোলন করছে। স্কুলে আগুন দিয়েছে-গাড়ীতে আগুন দিয়েছে এমনকি তারা পুলিশের গাড়ীতেও আগুন দিয়েছে। ২০১৪ সালের নির্বাচন বানচাল করতে পারেনি। এমনকি তারা নির্বাচনেও আসেনি। এরপর আবার ২০১৫ সালে ৯০ দিন একটানা হরতাল অবরোধ দিয়ে বাংলাদেশকে অচল করার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত বেগম জিয়া বিএনপি অফিসে অবস্থান নিয়ে ঘোষনা দেয় হাসিনার পতন না হওযা পর্যন্ত তিনি বাড়ী ফিরবেন না। কিন্তু ৯০ দিন মুখে কালিমা মেখে শেষ পর্যন্ত বাড়ী ফিরে যায়। এর পর এখন কখনো বাড়ীতে কখনও হাসপাতালে আবার কখনও জেলা খানায় থাকছেন। আবদুর রাজ্জার দৃঢভাবে বলেন নির্বাচন হবে সংবিধান অনুযায়ী সংবিধানের বাহিরে নির্বাচনের কোন সুযোগ নাই।
১৯ সেপ্টেম্বর গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দিনাজপুর নশিপুরস্থ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-এ একটি কেন্দ্রীয় গবেষনা কমপ্লেক্স এর উদ্বোধন ও গ্রিণ হাউজে গমের ব্লাস্ট রোগ প্রতিরোধী জাত উদ্ভাবনসহ চলমান গবেষনা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি এসব কথা বলেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।