সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ভোটের আগে সতর্কতা জিইডির:

সংকোচনমুখী মুদ্রানীতি বিপর্যয়ে বেসরকারি খাত

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, সকাল ৭:০২

নিজস্ব সংবাদদাতা:
ভোটের আগে কয়েক মাস দেশের অর্থনীতি কেমন হতে পারে- তা নিয়ে ‘সতর্ক দৃষ্টিভঙ্গি’ তুলে ধরেছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)।
সরকারের এ প্রতিষ্ঠানটি তার সর্বশেষ ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুকে (অক্টোবর, ২০২৫) বলেছে, সাম্প্রতিক প্রবণতায় মূল্যস্ফীতি নিম্নমুখী হলেও সংকোচনমূলক মুদ্রানীতির কারণে বেসরকারি খাতের ঋণ ও বিনিয়োগে বিপর্যয় নেমে এসেছে।
তবে নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সামনের মাসগুলোতে অর্থনীতিতে নির্বাচনসংক্রান্ত কার্যকলাপ বৃদ্ধি পাবে। এটি অর্থনীতির সঙ্গে জড়িত ব্যক্তি ও বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে পারে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন নিয়েও এখনো অনিশ্চয়তা কাটেনি। ব্যবসা-বাণিজ্য বিনিয়োগসহ অর্থনীতির সব খাতে স্থবিরতা বিরাজ করছে। এ অবস্থায় নির্বাচনের আগে অর্থনীতি ও সামাজিক খাতে আরও অস্থিরতা বাড়তে পারে।
প্রতিবেদনে ইকনোমিক আপডেট অংশে জিইডি গত কয়েক মাসের সামষ্টিক অর্থনীতির চারটি বিষয়ের ওপর আলোকপাত করেছে। এগুলো হলো : (১) সরকারের তৎপরতার কারণে চালের দাম কমতে শুরু করেছে; (২) মুদ্রা বিনিময় হার স্থিতিশীল থাকলেও রপ্তানিতে ধীরগতি দেখা যাচ্ছে; (৩) ব্যাংক আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণ কমছে এবং (৪) প্রশাসনিক সংস্কারের কারণে রাজস্ব আয়ে গতি ফিরেছে।
ইকনোমিক আউটলুক অংশে জিইডি নির্বাচনি প্রসঙ্গটি তুলেছে। সেখানে আরও বলা হয়েছে, গত কয়েক মাস ধরে বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানত বাড়ছে উল্লেখযোগ্য হারে। সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের কিছু সংস্কার উদ্যোগের কারণে আমানতকারীরা ব্যাংকমুখী হচ্ছেন। সঞ্চয়পত্রের সুদের হার কমানোর কারণেও অনেকের কাছে ব্যাংক-আমানত আকর্ষণীয় হয়ে উঠেছে।
এছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানত বৃদ্ধির পেছনে রেমিট্যান্স প্রবৃদ্ধিও ইতিবাচক ভূমিকা রেখেছে। তবে ব্যাংক আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণ ও বিনিয়োগে বিপর্যয় নেমে এসেছে। এজন্য সরকারের সংকোচনমূলক মুদ্রানীতিকে দায়ী করে প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি নিম্নমুখী হলেও সংকোচনমূলক মুদ্রানীতির কারণে বেসরকারি খাতে ঋণ ও বিনিয়োগ কমেছে।
সংকোচনমূলক মুদ্রানীতি কেন্দ্রীয় ব্যাংকের এমন একটি নীতি- যেখানে বাংলাদেশ ব্যাংক নীতি-নির্ধারণী সুদের হার বাড়িয়ে দেয়। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো বেসরকারি খাতে ঋণ না দিয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে টাকা রাখতে পছন্দ করে। ফলে বেসরকারি খাতের ঋণপ্রবাহ কমতে থাকে। বাজারেও টাকার প্রবাহ হ্রাস পায়। মূল্যস্ফীতি কমাতে অন্তর্র্বতী সরকার এই নীতি গ্রহণ অব্যাহত রেখেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের আগস্টে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৬.৩৫ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে