সংকট কাটিয়ে আবারও উন্নয়নের ট্র্যাকে ফিরছে বাংলাদেশ -অর্থমন্ত্রী
‘বাংলাদেশ দেউলিয়া হয়ে যায়নি। অর্থনীতিতে কিছু সংকট ছিল, তবে তা কাটিয়ে আবারও উন্নয়নের ট্র্যাকে ফিরতে শুরু করেছে বাংলাদেশ।’
সচিবালয়ে জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) কান্ট্রি ডিরেক্টর আরন্ড হ্যামিলাসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে এসব কথা বলেন, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ দেউলিয়া হয়ে যায় নাই। অর্থনীতিতে কিছু সংকট ছিল, তা কাটিয়ে আবারও উন্নয়নের ট্র্যাকে ফিরতে শুরু করেছে দেশ।’
এর আগে অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফ্রান্স সরকারের পানিবায়ু বিষয়ক বিশেষ দূত স্টিফেন ক্রোজা। এসময় পানিবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ঋণ ও অনুদান মিলিয়ে বাংলাদেশকে ১ বিলিয়ন ইউরো আর্থিক সহায়তা দেওয়ার কথা জানায়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।