শ্রমিকের তিন দিনের মজুরিতেও মিলছে না এক কেজি ইলিশ
, ০২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বছরজুড়ে দফায় দফায় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা ইলিশের প্রাপ্যতাকে সহজ করেনি, বরং আরও দুষ্প্রাপ্ত করে তুলেছে। ইলিশ রক্ষার নামে এসব ‘নিষেধাজ্ঞা’ যখন ছিলো না, তখনই বরং সাধারণ মানুষ সহজেই ইলিশ খেতে পারতেন।
আর এখন জাতীয় মাছ ইলিশ শোভা পায় শুধু উচ্চবিত্তদের খাবার পাতে। এই মাছ এখন বিলাসপণ্য।
গত জুমুয়াবার (৪ জুলাই) রাজধানীর রায়েরবাগ ও যাত্রাবাড়ীতে এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায়। এই দাম একজন শ্রমিকের তিন দিনের মজুরির চেয়েও বেশি।
চাঁদপুর, বরিশাল কিংবা পাথরঘাটার আড়তেও মাঝারি আকারের ইলিশের দাম কেজিতে ১ হাজর ৭০০ টাকা থেকে ২ হাজার টাকা। অথচ, বাজারে ইলিশের সরবরাহ ভালো।
গত ১১ জুন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা উঠে গেলেও বাজারে তার কোনো ইতিবাচক প্রভাব নেই। বরং দাম আরো বেড়েছে। চাঁদপুর, ভোলা, বরগুনার আড়তে এক কেজি ইলিশের দাম উঠেছে আড়াই থেকে ৩ হাজার টাকা পর্যন্ত।
চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন জানিয়েছেন, ইলিশ নিলামের নামে কারসাজি চলছে। গোপন সিন্ডিকেট বাজারে দামের ওপর প্রভাব ফেলছে।
তবে, চাঁদপুর মৎস্য বণিক সমিতির নেতা শবে বরাত বলেছেন, আগে যেমন মাছ পাওয়া যেত, এখন তা আর হয় না। জাল, জাহাজ ও জ্বালানির খরচ বেড়েছে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. আনিছুর রহমান জানিয়েছেন, ২০১৫ সালে এক কেজি ইলিশের দাম ছিল ৫৯০ টাকা। ২০২৩ সালে তা দাঁড়িয়েছে ১ হাজার ৩০০ টাকায়। ২০২৫ সালে এসে তা আড়াই হাজার টাকায় পৌঁছেছে। মাত্র এক দশকে ইলিশ মাছের দাম বেড়েছে ৩২৪ শতাংশ।
তিনি প্রশ্ন তোলেন, ইলিশ তো চাষ করা হয় না, সাগর থেকে ধরা হয়, তাহলে এই বিশাল মূল্যবৃদ্ধি কেন? পাঙ্গাস বা রুইয়ের দাম তো বাড়েনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)