শোভনের বাগানে শোভা পাচ্ছে ৮ প্রজাতির আঙুর
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২২ মে, ২০২৫ খ্রি:, ৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নানা জাতের আঙুর পরীক্ষামূলক চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন শরীয়তপুরের সাইফুল ইসলাম শোভন। তার সংগ্রহে আছে দেশি-বিদেশি ত্রিশ প্রজাতির আঙুর। চলতি মৌসুমে ৮ প্রজাতিতে ফলন এসেছে। আঙুর চাষে সফলতার মুখ দেখে আগামীতে কৃষি বিভাগের পরামর্শ নিয়ে বাণিজ্যিকভাবে উৎপাদনের আশা এ যুবকের।
শরীয়তপুর পৌরসভার আদর্শ আবাসিক এলাকার ছেলে সাইফুল ইসলাম শোভন বাড়ির আঙিনায় এবং পুকুর পাড়ে খালি জমিতে চাষ করেন নানা ধরনের ফুল-ফল আর সবজি।
একসময় নিজের আগ্রহে কুড়িগ্রাম, জামালপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আঙুরের চারা সংগ্রহ শুরু করেন। হাতখরচের টাকা বাঁচিয়ে ৩ বছর সংগ্রহ শেষে ৩০ প্রজাতির আঙুরের চারা রোপণে সক্ষম হন। চলতি বছর তার বাগানে বাইকুনুল, একোলো, ডিক্সন, ভ্যালোক, লোরাস, ভ্যালেস, সবুজ মিষ্টি (ম্যাংগো ফ্লেভার) রেডগ্লোভসহ ৮ প্রজাতির আঙুর ফলাতে সক্ষম হন। প্রত্যেকটি জাতের ফল খুবই রসালো এবং সুস্বাদু।
আঙুরের পাশাপাশি ছোট্ট বাগানটিতে আছে বিভিন্ন জাতের ফুল ও ফল। ফলের মধ্যে ফিলিপিনি আখ, সাদা জাম, বিভিন্ন জাতের আম, ঘামলেস বেল, কমলা লেবু। এ ছাড়া আছে ১৫ জাতের বাগানবিলাস, বিভিন্ন প্রজাতির কাঠগোপাল, রেইনলিলিসহ বিভিন্ন দেশি-বিদেশি প্রজাতির ফুল।
সাইফুল ইসলাম শোভন বলেন, সবাই ভাবতেন, আমাদের এ অঞ্চলের আঙুর টক হবে। সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আমার বাগানে ৮ প্রজাতির আঙুর গাছে ফলন এসেছে। যার সবগুলোই মিষ্টি এবং সুস্বাদু। এগুলোর রং যেমন বাহারি, খেতেও একেকটির স্বাদ আলাদা।
তিনি বলেন,‘কয়েক বছর ধরে পরীক্ষামূলক চাষ করছি। এ বছর ৮ প্রজাতির আঙুর ফলাতে সক্ষম হয়েছি। ইচ্ছে আছে, অদূর ভবিষ্যতে কৃষি অফিসের সহযোগিতায় বাণিজ্যিকভাবে আঙুর চাষ শুরু করবো। আমার কাছে যে ৩০ প্রজাতির আঙুর আছে; সেগুলো নিজ জেলা ও আশপাশের জেলার মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক রফিকুল ইসলাম বলেন, আমরা এরই মধ্যে খবর পেয়েছি শোভন নামের এক যুবক ৩০ প্রজাতির আঙুরের চাষ করেছেন। তার মতে আঙুরগুলো খুবই সুস্বাদু। আমরা দ্রুতই তার খামার পরিদর্শনে যাবো। যদি ফলাফল ভালো হয় তাহলে কৃষকদের আঙুর চাষের জন্য উদ্বুদ্ধ করবো। তাদের প্রশিক্ষণ এবং সহায়তার প্রয়োজন হলেও নিশ্চিত করবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফগিংয়ের পরও ৭০ শতাংশের বেশি মশা বেঁচে থাকে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্রেতা সেজে মাদকবিরোধী অভিযান, হামলায় ডিবির ৫ সদস্য আহত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পালালো ৭১ যাত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই -প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রান্তিক পর্যায়ের রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত -স্বাস্থ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে -তথ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেদের করা আইনেই আ’লীগের বিচার হবে -চিফ প্রসিকিউটর
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে -বাণিজ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)