শোক পালনকারী ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বর্বরতা: আহত ৫০
, ২২ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৮ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৩ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় নিহত একজন কিশোরের দাফন অনুষ্ঠানে অংশগ্রহণকারী শত শত ফিলিস্তিনির ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা। এ ঘটনায় অন্তত ৫০ ফিলিস্তিনি আহত হয়েছেন।
জর্দান নদীর পশ্চিম তীরের হুওয়ারা শহরে সম্প্রতি ইসরাইলি বসতি স্থাপনকারীরা হামলা চালায়।ওই হামলায় মারাত্মক আহত ১৯ বছর বয়সি ফিলিস্তিনি কিশোর লাবিব দুমাইদি গত জুমুয়াবার হাসপাতালে মারা যান।
এরপর শত শত ফিলিস্তিনি দুমাইদির জানাযা ও দাফন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাদের শোক মিছিল প্রতিহত করতে ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনি শোক পালনকারীদের দিকে গুলি ছোড়ার পাশাপাশি রাবার বুলেট, স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, ওই হামলায় ৫১ জন আহত হন যাদের মধ্যে রাবার বুলেটের আঘাতে আহত ১৯ জন রয়েছেন। এই ১৯ জনের মধ্যে দুজনের মাথায় বুলেট লেগেছে। এছাড়া, তিনজনকে পায়ে গুলি করা হয়েছে।
শোক পালনকারী ফিলিস্তিনি জনতা তাদের বিরুদ্ধে ইসরাইলি সেনাদের বর্বরোচিত আচরণের নিন্দা জানিয়ে সেøাগান দিচ্ছিলেন। এছাড়া, তারা ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের প্রতিও সমর্থন জানান। শোক পালনকারী জনতা ফিলিস্তিনি জনগণের রক্ত ঝরানো বন্ধ করার আহ্বান জানিয়েও স্লোগান দিয়েছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)