শেষ সময়ে বিএনপিতে যোগ দিলো এনসিপির ৩ নেতা
জামাতের সঙ্গে জোট করাকে কেন্দ্র করে ঝালকাঠিতে এনসিপি তিনজন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছে।
গত শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের সাধনার মোড় সংলগ্ন বিএনপির প্রধান নির্বাচনি কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
আজাদ রহমান গণমাধ্যমকে বলেন, এনসিপি জামাতের সঙ্গে জোট করার কারণে বিএনপিতে যোগদান করেছি।
এদিকে এনসিপি ঝালকাঠির আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না গণমাধ্যমকে বলেন, যারা যোগদান করেছেন তারা এর আগে আওয়ামী লীগে ছিলেন। গত বছরের ১৩ জুলাইয়ের পর থেকে অনানুষ্ঠানিকভাবে তাদের পদ স্থগিত রাখা হয়েছে। বর্তমানে এনসিপির ঝালকাঠি জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ইউনিটের কমিটি গঠন করা হবে, সেখানেও তাদের নাম রাখা হয়নি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।