শেষ সময়ে এসে দাম বৃদ্ধি, খুশি পেঁয়াজচাষিরা
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৪ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
পাবনায় মুড়িকাটা পেঁয়াজ (আগাম জাত) চাষে লোকসান হয়েছে চাষিদের। এরপর চলতি বছরের মার্চের শুরু থেকেই ব্যাপকহারে বাজারে তুলতে শুরু করেন চারা বা হালি পেঁয়াজ। এসময় হাজার টাকা মণ দরে পেঁয়াজের বাজার চলায় আবারও মাথায় হাত চাষিদের। তবে আমদানি বন্ধ ও মজুতদারদের তৎপরতায় সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণ। ফলে মুখে হাসি ফুটেছে চাষিদের। দাম স্থির রাখতে আমদানি চালু না করার দাবিও তাদের।
চাষিরা বলছেন, পাবনার পেঁয়াজ চাষিদের বড় একটি অংশ বেসরকারি সংস্থাসহ বিভিন্নভাবে ঋণ করে পেঁয়াজ আবাদ করেন। ফলে উত্তোলন মৌসুমের শুরুতেই ঋণ পরিশোধের ব্যাপক চাপ থাকে। এজন্য অনেকেই উত্তোলনের এক থেকে দুই মাসের মধ্যে অর্ধেক পেঁয়াজ বিক্রি করেন। এছাড়া পর্যাপ্ত সংরক্ষণাগার না থাকার কারণেও বাধ্য হয়ে পেঁয়াজ বিক্রি করেন অনেক চাষি। তবে যাদের সংরক্ষণাগার রয়েছে অথবা যারা আর্থিকভাবে সামর্থ্যবান ও ঋণ নেই; তারা ভালো দামের আশায় ঘরে রেখে দেন পেঁয়াজ। তবে এই সংখ্যা সর্বোচ্চ ২০-৩০ শতাংশ।
চলতি মৌসুমেও চিত্র একই। কীটনাশকের দোকানের বাকি ও অন্যান্য দেনা পরিশোধে উত্তোলনের শুরুতেই ব্যাপক লোকসানে উৎপাদিত পেঁয়াজের বড় একটি অংশ বিক্রি করে দিয়েছেন অনেক চাষি। তবে বর্তমানে দামবৃদ্ধিতে স্বস্তি প্রকাশ করেছেন চাষিরা। তারপরও চাষিদের শঙ্কা, এরইমধ্যে অনেকে কিছু পেঁয়াজ বিক্রি করে দেওয়ায় মূলধন উঠবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা কাটছে না তাদের।
শুরু থেকেই এরকম দাম পেলে চাষিদের খরচ উঠতো জানিয়ে চাষি ইউনুস আলী মোল্লা বলেন, বিঘায় ৫০ থেকে ৭০ হাজার টাকা খরচ। এবার ফলন কম। গড়ে ৩৫ থেকে ৪০ মণ করে ফলন হয়েছে। সর্বোচ্চ হয়েছে ৫০ মণ। ঋণ পরিশোধের জন্য জমি থেকে তুলে দফায় দফায় অর্ধেক পেঁয়াজ বিক্রি করেছি। সেসময় হাজার টাকা মণ দর ছিল। ঘরে পেঁয়াজ কমে এসেছে। এখন দাম বাড়ছে। এটা ভালো খবর হলেও খরচ উঠবে না বলে জানান এ চাষি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)