শেখ হাসিনার সরকারের কাছে মানুষের প্রত্যাশা বেশি -শিক্ষামন্ত্রী
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা বেশি থাকে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) (১২ আগষ্ট) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার কাছে মানুষের প্রত্যাশা বেশী হওয়ার কারণ তিনি মানুষকে বার বার দেন। তিনি দিচ্ছেন এবং দেয়ার সক্ষমতা রাখেন বলে মানুষ চায় তার কাছে। যে কোন দিন দেয়নি, দিতে পারে না, দেয়ার কোন সক্ষমতা নাই, দেয়ার কোন ইচ্ছা ও দরদ নাই, তার কাছে কেউ চায় না।
শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে তাদের কাছে কেউ চায়ও নাই। কারণ জানেই পাবে না এবং ইতিহাস তাই বলে। তারা যখন ক্ষমতায় ছিল কিছুই হয়নি। কারণ আমরা এখন এসে তাদের এমপি মন্ত্রীর বাড়ির সামনে রাস্তা, ব্রিজ ও কালভার্ট আমাদের করে দিতে হয়েছে। কাজেই মানুষের প্রত্যাশা আওয়ামী লীগ সরকারের কাছে। চাঁদপুরে নদী ভাঙন প্রতিরোধে যতটুকু কাজ হয়েছে, তা আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে।
দীপু মনি বলেন, চাঁদপুরে আগামীতেও নদী ভাঙন প্রতিরোধে কাজ হবে। যেটুকু ভাঙছে সেটুকু যদি রক্ষা করতে হয়। তাহলে আগামী নির্বাচনে নৌকাতেই ভোট দিতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।