শেখ হাসিনার পদত্যাগপত্রের ভূমিকা নেই -হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক:
গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হওয়ায় তার পদত্যাগপত্রের কোনও ভূমিকা নেই বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দুপুরে এক পোস্টে তিনি এই দাবি করেন।
এতে হাসনাত আব্দুল্লাহ লেখেন, হাসিনাকে উৎখাত করা হয়েছে; একটি অবৈধ সরকারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেছে। এখানে পদত্যাগপত্রের কোনও ভূমিকা নেই।”
এর আগে রাষ্ট্রপতির কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই বলে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এর সাক্ষাৎকার নেওয়া হয়। তাতে শেখ হাসিনার পদত্যাগপত্র সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেন, “আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন। কিন্তু আমার কাছে কোনও দালিলিক প্রমাণ নেই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়তো সময় পাননি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।