শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু
ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) কমিশন থেকে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। সংস্থাটির উপ-পরিচালক মাসুদুর রহমানকে এ টিমের প্রধান করা হয়েছে। টিমকে শেখ হাসিনার অবৈধ সম্পদ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
অনুসন্ধানকারী দল শেখ হাসিনার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব ও তার আয়কর নথি যাচাই-বাছাই করে প্রকৃত তথ্য উদঘাটন করবে।
এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতি, বিদেশে অর্থপাচার, প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান দুদকে চলমান রয়েছে। ইতোমধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় চর্জশিট দাখিল করলে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।