শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান ফারুকের
, ২২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৬ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ভারতে অবস্থান করা শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আইনের আওতায় এনে সাজা দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
গতকাল জুমুয়াবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।
জয়নুল আবদিন ফারুক বলেন, দিল্লির পার্কে ঘুরে বেড়ায় বিশেষ সিকিউরিটি নিয়ে পতিত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী। যিনি বাংলাদেশে ইলিয়াস আলী ও চৌধুরী আলমকে গুম করেছেন, যিনি অনেক বিরোধী নেতা-কর্মীদের গুম করেছিলেন, খুন করেছিলেন, সেই শেখ হাসিনা বিশেষ সিকিউরিটি নিয়ে দিল্লির একটি পার্কে ঘুরে বেড়ান। ভারত সরকার যারা গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের দরবারে অহংকার করে কথা বলেন, সেই দেশের রাজধানী দিল্লির একটি পার্কে ঘুরে বেড়ান তিনি।
তিনি বলেন, আমি আজকেই এই সভা থেকে দাবি করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে-বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ব্যক্তিটির বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ারা জারি হয়েছে, সেই শেখ হাসিনাকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে। আইনের আওতায় এনে তাকে সাজা দিতে হবে।
ফারুক বলেন, আওয়ামী সিন্ডিকেটই দ্রব্যমূল্য বাড়াচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সিন্ডিকেটে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা জড়িত। যারা আলু সিন্ডিকেট করেছে, যারা পেঁয়াজ সিন্ডিকেট করেছে, যারা চিনি সিন্ডিকেট করেছে, যারা রোজার দিনে আমাদেরকে চিনি খেতে দেয়নি-তারা আবার কিন্তু সজাগ হয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতেই হবে। যত দেরি হবে তারাই আবার মেরুদ- সোজা করে দাঁড়াবে। আইনের আওতায় এনে এদের মেরুদ- ভেঙে দিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে প্রকম্পিত নগরী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিমদের সুবিধামূলক কার্ড বাতিল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)