শেখ পরিবারকে নিয়ে ১০ হারাম সিনেমা, বাজেট ৩৭৮ কোটি টাকা
, ১০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের নিয়ে হারাম সিনেমা বানাতে ৫৭৪ কোটি টাকার প্রকল্প নিয়েছিল তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়। এর মধ্যে ১০টি সিনেমা নির্মাণের ব্যয় ধরা হয়েছিল ৩৭৮ কোটি টাকা। বাকি ১৯৬ কোটি টাকা খরচ হতো ওই সব চলচ্চিত্র নির্মাণ তদারকির জন্য।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ভবিষ্যৎ প্রকল্পর তালিকায় এ প্রকল্প স্থান পায়। সরকারি ভাষায় যাকে ‘সবুজ পাতার ফাইল’ বলা হয়।
তদন্ত কর্মকর্তারা জানায়, চলচ্চিত্র নির্মাণের দায়িত্ব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের নয়। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিশেষ আগ্রহে ওই প্রকল্প নেওয়া হয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা। তারা বলেন, সরকারের হাইকমান্ডকে খুশি করতে ও লুটপাট করতে এই প্রকল্প নেওয়া হয়।
এদিকে তদন্ত সংশ্লিষ্টরা জানান, চলচ্চিত্র নির্মাণের জন্য ৩৭৮ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি বাকি ১৯৬ কোটি টাকা রাখা হয়েছিলো প্রকল্পর কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও চলচ্চিত্র নির্মাণে তদারকির জন্য।
সংশ্লিষ্টরা জানান, শেখ পরিবারের জন্য যে ১০টি ছবি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল তাতে গড়ে ৫ কোটি টাকা করে খরচ করলে পরিমাণ দাঁড়ায় ৫০ কোটি টাকা। সেটা দ্বিগুণ হলে ১০০ কোটি টাকা পর্যন্ত হতে পারে। তাহলে বাকি ৪৭৪ কোটি টাকা কোন খাতে খরচ করা হতো?
ইসলামিক বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন, পতিত জালিম সরকার হারাম কায়দায় নিজেদের আত্মপ্রচারণামূলক হারাম সিনেমা তৈরি করতো ও ৪৭৪ কোটি টাকার মহাদুর্নীতি করেছে।
দুর্নীতি লুটপাট আর স্বেচ্ছাচারিতার এটাও একটা নমুনা। ইসলামিক বিশেষজ্ঞ মহল আরো মন্তব্য করেছেন, এক হারাম আরও দশ হারামের জন্ম দেয় এটাই তার প্রমাণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পাচ্ছে বাংলাদেশ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রুত জনসংখ্যা হারাচ্ছে যুক্তরাষ্ট্রের যে ১০ শহর
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা তাপপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন, গরমে গলছে সড়কের পিচ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ভ্যানিটি ব্যাগে করে পদত্যাগপত্র নিয়ে গেছেন শেখ হাসিনা’!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ভাইয়ের হাতে ভাই খুন, ছোট ভাই গ্রেফতার
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থাকছেন খুরশীদ, বাংলাদেশ ব্যাংকের সাফ কথা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদত্যাগ করলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেছেন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬ দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুগের মওদূদী সাদিক কায়েম, মন্তব্য পাটওয়ারীর
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্য হয়েই সরকার তেলের দাম বাড়িয়েছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুপ্ত-চাঁদাবাজরা জামাতে আশ্রয় নিয়েছে -রিজভী
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)