খাতুনগঞ্জে নতুন রূপে বাজার সিন্ডিকেট
, ১০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
দেশের ভোগ্যপণ্যের অন্যতম বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে নতুন রূপে আবির্ভাব হয়েছে বাজার কারসাজি সিন্ডিকেট। তারা পবিত্র রমজান মাস সামনে রেখে অতিপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ছোলা, মটর, পিঁয়াজসহ নানান ধরনের পণ্যের দাম বৃদ্ধি করে চলেছে। এরই মধ্যে কোনো কোনো পণ্যের দাম কেজিপ্রতি কয়েকগুণ বেড়েছে।
ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী প্রতিষ্ঠান কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় সহ-সভাপতি এস এম নাজের হোসাইন এ বিষয়ে বলেন, বিগত দু-এক বছর ধরে দেখা যাচ্ছে রমজান শুরু হওয়ার দুই তিন মাস আগে রমজান মাসে অতিপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম কোনো কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়ানো হয়। রমজান মাস এলে সামান্য পরিমাণ কমানো হয়। যাতে সাধারণ চোখে মনে হয় ভোগ্যপণ্যের দাম কমেছে।
জানা গেছে, খাতুনগঞ্জের সিন্ডিকেট নতুন রূপে আবির্ভাব হয়ে রমজান মাস শুরু হওয়ার তিন মাস আগে থেকেই বাজার কারসাজির মাধ্যমে বৃদ্ধি করছে অতি প্রয়োজনীয় ভোগ্য পণ্যের দাম। দেশের অন্যতম পাইকার বাজার খাতুনগঞ্জের রমজানের নিত্যপণ্যের তুলনামূলক বাজার বিশ্লেষণে দেখা গেছে, রমজানের অতি প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম কেজিপ্রতি সর্বনিম্ন ছয় টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪৫ টাকা পর্যন্ত বেড়েছে। এক দিন আগে প্রতি মণ অস্ট্রেলিয়ান ছোলা বিক্রি হয়েছে ৪ হাজার ৪০০ টাকায়। কেজি হিসেবে এর দাম বেড়েছে ১১৭.৮৯ টাকা। গত বছর একই সময়ে এগুলো বিক্রি হয়েছে ৮৪ টাকায়। মোটা মসুর ডাল বিক্রি হচ্ছে ৯৬ টাকা। গত বছর যা ছিল ৯০ টাকা। চিকন মসুর ডাল বিক্রি হচ্ছে ১২২ টাকায় গত বছর বিক্রি হয়েছে ১১০ টাকা। প্রতি কেজি খেসারি ডাল বিক্রি হচ্ছে ৯০ টাকায়। গত বছর বিক্রি হয়েছে ৪৫ টাকা। মটর ডাল বর্তমানে বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। গত বছর বিক্রি হয়েছে ৪০ টাকায়। চিকন মুগ ডাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়। গত বছর বিক্রি হয়েছে ১০৫ টাকায়। প্রতি মণ চিনি বিক্রি হচ্ছে ৪ হাজার ৩০০ টাকা। কেজি হিসেবে দাম পড়ছে ১১৫.২১ টাকা। গত বছর বিক্রি হয়েছে ৯০ টাকায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পাচ্ছে বাংলাদেশ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রুত জনসংখ্যা হারাচ্ছে যুক্তরাষ্ট্রের যে ১০ শহর
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা তাপপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন, গরমে গলছে সড়কের পিচ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ভ্যানিটি ব্যাগে করে পদত্যাগপত্র নিয়ে গেছেন শেখ হাসিনা’!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ভাইয়ের হাতে ভাই খুন, ছোট ভাই গ্রেফতার
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থাকছেন খুরশীদ, বাংলাদেশ ব্যাংকের সাফ কথা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদত্যাগ করলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেছেন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬ দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুগের মওদূদী সাদিক কায়েম, মন্তব্য পাটওয়ারীর
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্য হয়েই সরকার তেলের দাম বাড়িয়েছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুপ্ত-চাঁদাবাজরা জামাতে আশ্রয় নিয়েছে -রিজভী
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)