শুল্ক বিভাগ কৃষিপণ্য আমদানি-রপ্তানি বান্ধব নয় -কৃষিমন্ত্রী
আমদানি-রপ্তানিতে শুল্ক বিভাগের হয়রানির কথা স্বীকার করলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, শুল্ক বিভাগ কৃষিপণ্য আমদানি-রপ্তানি বান্ধব নয়। এ সময় দেশের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণে আইন সংস্কার ও তার কঠোর বাস্তবায়নের তাগিদ দেন ব্যবসায়ীরা।
ধফ
গেল ১৫ বছরে দেশে আমদানি রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি হয়েছে ২২৯ শতাংশ। বাণিজ্য বাড়লেও সে হারে বাড়েনি শুল্ক বিভাগের জনবল ও দক্ষতা।
এফবিসিসিআই আয়োজিত আলোচনা সভায় বাণিজ্যে শুল্ক বিভাগের হয়রানির চিত্র তুলে ধরেন ব্যবসায়ীরা। হয়রানি বন্ধে আইন সংস্কার ও এর যথাযথ প্রয়োগের তাগিদ দেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।
বিশ্বের নানা দেশ থেকে কৃষিপণ্য আমদানি ও দেশ থেকে রপ্তানিতে শুল্ক বিভাগের হয়রানির চিত্র তুলে ধরেন ব্যবসায়ীরা। কৃষিমন্ত্রীও স্বীকার করেন, শুল্ক বিভাগ বাণিজ্যবান্ধব নয়।
কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, শুল্ক বিভাগ খুবই কঠিন একটি দপ্তর। এর প্যাচে যারা পড়েছেন তারা জানেন। সিঙ্গাপুরের এক আমদানিকারক আমার কাছে বাংলাদেশ থেকে কৃষিপণ্য আমদানিতে সহায়তার জন্য এসেছিলেন। আমি নিজে শুল্ক বিভাগের সঙ্গে কথা বলেও তার সমাধান দিতে পারিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।