শুধু স্ত্রী নয়, স্বামীকেও সামলাতে হবে ঘরের কাজ -মুম্বাই হাইকোর্ট
আল ইহসান ডেস্ক:
কথিত আধুনিক সমাজে স্বামী-স্ত্রী উভয়কেই ঘরের কাজ ভাগাভাগি করে সামলাতে হবে বলে পর্যবেক্ষণ দিয়েছেন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের উচ্চ আদালত মুম্বাই হাইকোর্ট।
বুধবার বিচারক নিতিন সামব্রে ও বিচারক শর্মিলা দেশমুখ একটি মামলার রায় ঘোষণা করতে গিয়ে এই পর্যবেক্ষণ দেয়।
এদিন দাম্পত্য বিচ্ছেদ সংক্রান্ত একটি মামলা খারিজ করে দেয় এই দুই বিচারকর বেঞ্চ।
যে পিটিশনের পরিপ্রেক্ষিতে এই পর্যবেক্ষণ জানিয়েছে মুম্বাই আদালত, সেটির বাদি ৩৫ বছর বয়সী এক ব্যক্তি। তার অভিযোগ-স্ত্রী সারাক্ষণ নিজের পরিবারের লোকজনের সঙ্গে মোবাইল ফোনে আলাপে ব্যস্ত থাকেন এবং ঘরের কোনো কাজ করতে চায় না।
অন্যদিকে তার স্ত্রী আদালতের শুনানিতে জানিয়েছে, তাদের বিয়ে হয়েছে ২০১০ সালে। স্বামী ও সে উভয়েই চাকরিজীবী এবং প্রতিদিন প্রায় একই সময়ে বাসায় ফেরে। কিন্তু অফিস থেকে বাসায় ফেরার পর প্রতিদিনই তার স্বামী তাকে ঘরের কাজকর্ম করার জন্য চাপ দেন এবং সে যখন নিজের পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলে, তখন স্বামী দুর্ব্যবহার করে।
ওই নারী আরও অভিযোগ করে, স্বামী তার কাছ থেকে শারীরিকভাবে বিচ্ছিন্ন থাকেন এবং কোনো অজুহাত পেলেই গায়ে হাত তোলেন।
এর আগে পারিবারিক আদালতে নিজের অভিযোগ জানিয়ে বিচ্ছেদের আবেদন করেছিলো ওই ব্যক্তি। কিন্তু ওই আদালত তার আবেদনে সাড়া না দেওয়ায় মুম্বাই হাইকোর্টে পিটিশন করে।
বৃহস্পতিবার সেই পিটিশন খারিজ করে দিয়ে হাইকোর্ট বেঞ্চ বলে, “বাদি যে অভিযোগ তুলে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন, তা একেবারেই অগ্রহণযোগ্য এবং ভিত্তিহীন। আধুনিক সমাজে ঘরের কাজকর্ম সামলানোর দায়িত্ব স্বামী-স্ত্রী উভয়েরই। স্ত্রী একা সংসারের যাবতীয় কাজকর্ম নিজের কাঁধে তুলে নেবে- এমন চিন্তাভাবনা কেবল আদিম নয় বরং নেতিবাচক এবং আধুনিক সমাজের সঙ্গে সঙ্গতিহীন।”
‘আর এটাও সত্য যে, বিবাহিত যুগলের একজন যদি তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতে চায়, সেক্ষেত্রে অপরজনের তাতে মানসিক যন্ত্রণায় ভোগার কোনো যৌক্তিক কারণ নেই। বরং আমাদের মতে, যদি কোনো স্বামী তার স্ত্রীকে নিজের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ রাখতে বাধা দেয়, সেক্ষেত্রে সে আসলে তার স্ত্রীকে একপ্রকার মানসিক নির্যাতনের মধ্যে রাখছে।’ সূত্র: এনডিটিভি
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।