শুধু যুক্তরাজ্য নয় অন্য দেশেও অর্থপাচার হয়েছে -অর্থ উপদেষ্টা
শুধু যুক্তরাজ্য নয় অন্য দেশেও অর্থপাচার হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এগুলো ফেরাতে দরকার হলে যেকোনো দেশের সঙ্গে আলোচনা করবো।
ড. সালেহউদ্দিন বলেন, দেশে ব্যবসায়ীক পরিবেশ উন্নত হলে বিদেশি বিনিয়োগ বাড়বে। আর এই পরিবেশ তৈরিতে সংস্কার প্রয়োজন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুকের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্য কী ধরনের সহায়তা করবে, জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, আজকের বৈঠকে এ বিষয়ে কথা হয়নি। তবে বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে কাজ করছে।
তিনি বলেন, ক্যাপিটাল মার্কেট ও ট্রেড পলিসি পুনর্গঠনে যুক্তরাজ্য আমাদের সহায়তা করবে। এই বিষয়ে আমরা কথা বলেছি। তার আগে আমরা ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করবো। যুক্তরাজ্য জি-টু-জি ভিত্তিতে বেসরকারি খাতে বিনিয়োগ করবে। সে দেশের বড় বড় বাণিজ্য খাত আমাদের এখানে কাজ করবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।