শুধু বৈদ্যুতিক সরঞ্জামে খরচ ৭৩ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর জাতীয় সংসদ ভবনের ভেতরে ঢুকে পড়ে হাজারো মানুষ। এ সময় গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় স্থাপনায় লুটপাট চালায় সুযোগসন্ধানীরা। তারা অধিবেশনকক্ষের কনফারেন্স সিস্টেম (মাইক), লাইটসহ আসবাব লুট করে নিয়ে যায়। লুটপাট করে স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপদের কক্ষসহ ৯ তলা ভবন এবং সংসদ সচিবালয়ের প্রায় সব কক্ষে। এগুলো এখন মেরামত করতে গিয়ে স্বল্পমেয়াদি কনফারেন্স সিস্টেম, তার, সকেট ও লাইট, স্ক্যানার, আর্চওয়েসহ অন্যান্য বৈদ্যুতিক উপকরণের জন্যই গুনতে হবে কমপক্ষে ৭৩ কোটি টাকা।
সম্প্রতি গণপূর্ত অধিদপ্তর থেকে একটি তালিকা করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে টাকা অনুমোদন হয়ে এলে শুরু হবে মেরামতকাজ। গণপূর্ত অধিদপ্তর বলছে, বিদেশি সাউন্ড সিস্টেমসহ কিছু উপকরণ একটু বেশি দামি হওয়ায় টাকা বাড়তি খরচ হচ্ছে।
গণপূর্ত অধিদপ্তরের (ই/এম বিভাগ-৭) নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, সংসদের অধিবেশনকক্ষ অচল অবস্থায় আছে। আমরা পুরো সংসদ ভবন এলাকার বিভিন্ন কাজের সংস্কারের জন্য ৭৩ কোটির মতো লাগবে। এর মধ্যে সাউন্ড সিস্টেমেই শুধু ২২ কোটি টাকা। টাকা পাস হয়ে এলে পরে দরপত্র হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।