শীতে গরম পানিতে দগ্ধ শিশুর ভিড় হাসপাতালে
শীতকাল আসার সঙ্গে সঙ্গে গরম পানিতে শিশুদের দগ্ধ হওয়ার ঘটনা বাড়ছে। জুন মাসে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে গরম পানিসহ গরম চা, দুধ, তরকারি, ডাল, ভাতের মাড় ইত্যাদি উত্তপ্ত তরলে দগ্ধ হয়ে চিকিৎসা নিয়েছেন ২৬২ জন। আর অক্টোবরে ৫২৬ জন ও নভেম্বরে ৪৫৬ জন চিকিৎসা নিয়েছেন। হরতালের কারণে নভেম্বরে রোগী তুলনামূলক কম ছিলেন বলে মনে করছেন চিকিৎসকেরা।
হাসপাতালের জরুরি বিভাগের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে এ বছরের জুন মাসে মোট যতসংখ্যক পোড়া রোগী চিকিৎসা নিয়েছিলেন, তার প্রায় কাছাকাছি সংখ্যক রোগী অক্টোবরে শুধু গরম পানিতে দগ্ধ হয়ে চিকিৎসা নিয়েছেন। জুন মাসের তুলনায় অক্টোবর ও নভেম্বর মাসে শিশু রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। অর্থাৎ গরম পানিতে দগ্ধ শিশু রোগীর সংখ্যা বাড়ায় মোট রোগীর সংখ্যা ব্যাপক হারে বেড়েছে।
জরুরি বিভাগের আবাসিক সার্জন তরিকুল ইসলাম বলেন, সারা বছরই গরম পানিসহ উত্তপ্ত তরলে দগ্ধ হয়ে আসা রোগীর সংখ্যা বেশি থাকে। তবে শীতকালে গরম পানিতে দগ্ধ মানুষের সংখ্যা অনেক বেড়ে যায়। শিশু রোগীদের অধিকাংশই গরম পানিতে দগ্ধ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।