শিমের বিচিতে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
, ১৭ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
শীতকালে সবচেয়ে জনপ্রিয় সবজিগুলোর মধ্যে শিম অন্যতম। অনেকেরই প্রিয় এই সবজি। তবে শুধু শিম নয়, শিমের বিচিও পুষ্টিকর খাবার। বর্তমানে সহজেই পাওয়া যায় শিমের বিচি। শোল বা মাগুর মাছের সঙ্গে রান্না করলে এটি শরীরকে প্রোটিন ও শর্করায় সমৃদ্ধ করে। ফলে শিমের বিচি শুধু শক্তি যোগায় না, দৈনন্দিন পুষ্টির চাহিদাও পূরণ করতে সাহায্য করে।
১০০ গ্রাম শিমের বিচিতে ২৪.৯ গ্রাম প্রোটিন থাকে, যা গরুর গোশতের চেয়ে বেশি এবং মুরগির গোশতের প্রায় সমান। তাই যারা নিরামিষভোজী বা গোশত, ডিম, দুধ খেতে পারেন না, তাদের জন্য শিমের বিচি একটি চমৎকার প্রোটিনের উৎস। জেনে নিন শিমের বিচি কি কি উপকার করে-
হাড় ও দাঁতের স্বাস্থ্য রক্ষা করে:
শিমের বিচিতে প্রচুর ক্যালসিয়াম থাকে, যা হাড়কে শক্ত রাখে। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এবং বয়সজনিত হাড়ের সমস্যা, যেমন অস্টিওপোরোসিস, রোধ করতে সাহায্য করে।
হজম ও কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে সহায়ক:
অধিক পরিমাণে আঁশ থাকার কারণে শিমের বিচি হজমকে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়।
সন্তানসম্ভাবা মায়েদের স্বাস্থ্য রক্ষায়:
শিমের বিচি সন্তানসম্ভাবা মায়েদের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। এতে থাকা পুষ্টিগুণ মায়ের দেহকে শক্তি দেয় এবং শিশুর সঠিক বৃদ্ধি নিশ্চিত করতে সহায়তা করে। এছাড়া এটি দুধের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে।
শিশুদের জন্য প্রোটিনের সহজ সমাধান:
অনেক শিশুই দেশে প্রোটিনের অভাবজনিত রোগ কোয়াশিওরকরে আক্রান্ত হয়। এতে শিশুদের বৃদ্ধি ধীর হয়, দেহে শক্তি কমে যায়, হাত-পা পাতলা হয়, পেট ফুলে যায়, আর পড়াশোনায় আগ্রহ কমে আসে। শিমের বিচিতে প্রচুর প্রোটিন থাকায় এটি শিশুদের শরীরকে শক্তি যোগাতে সাহায্য করে এবং কোয়াশিওরকরের প্রভাব কমাতে কার্যকর।
ওজন নিয়ন্ত্রণ ও হৃদযন্ত্রের সুরক্ষা:
ওজন নিয়ন্ত্রণে শিমের বিচি সহায়ক। দ্রবণীয় ফাইবার কোলেস্টরল নিয়ন্ত্রণে রাখে, হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান হৃদযন্ত্রের সুরক্ষাও দেয়।
রক্ত ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে:
শিমের বিচি রক্তে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে এবং গ্লাইকোজেন সরবরাহ করে। এতে রক্ত পরিষ্কার থাকে এবং দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
ক্যানসার রোধে সাহায্য করে:
শিমের বিচিতে অটেন ধরনের ফ্ল্যাভোনয়েড রয়েছে, যা ক্যানসার কোষের বৃদ্ধিকে বাধা দেয়। এ কারণে এটি শরীরকে ক্যানসারের ঝুঁকি থেকে রক্ষা করতে সাহায্য করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কালিয়াকৈরের ঐতিহ্য ‘ধনীর চিড়া’
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ভোলা গ্রাম’ যেভাবে গুলশান হলো ১৯৭২ সালে থানা প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে শুরু হয় বাণিজ্যিক স্থাপনা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১০ মিনিটেই হবে ৮০ শতাংশ চার্জ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কেন দাঁড়িয়ে যায় শরীরের লোম?
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিমের কুসুমের সঙ্গে থাকা সাদা অংশটি খাওয়া কি নিরাপদ!
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ধানখেতে জালে আটকা পড়লো ১০ ফুট অজগর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে রহস্যময় ধাতব এসে পড়লো সমুদ্রসৈকতে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেতিয়ান-বান জিওক সীমান্ত
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












