শিগগিরই আসছে নির্বাচনী রোডম্যাপ -পররাষ্ট্র উপদেষ্টা
যত দ্রুত সম্ভব অন্তর্র্বতী সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, শিগগিরই নির্বাচনী রোডম্যাপ আসছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। চলতি বছরের শেষদিকে কিংবা ২০২৬ এর শুরুতে জাতীয় নির্বাচন দেয়ার কথা বললেও সুনির্দিষ্ট দিন-তারিখ এখনও ঘোষণা করেনি অন্তর্র্বতী সরকার। যা নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে শঙ্কা, উদ্বেগ ও কখনো প্রকাশ পাচ্ছে ক্ষোভ।
এ পরিস্থিতিতে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর একটি হোটেল জাতীয় নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে অন্তর্র্বতী সরকারের অবস্থান নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে।
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। যাতে বাধা দিচ্ছে বিজিবি। অংশ নিয়েছে সাধারণ মানুষও।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।