চিকিৎসা নিতে দেশের বাইরে খালেদা, প্রাণে বাঁচতে হাসিনা -মিনু
সামান্য জ্বর হলেও বিগত আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীরা চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ‘এমপি-মন্ত্রীরা যখন সামান্য জ্বর নিয়ে সিঙ্গাপুরসহ বিশ্বের নানা দেশে চিকিৎসা করাতে যেতেন তখন বেগম জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে দেওয়া হতো না।’
গতকাল জুমুয়াবার রাজশাহী মহানগরের আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিনু বলেন, তিলে তিলে বেগম জিয়াকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল হাসিনা সরকার। কিন্তু আল্লাহর বিশেষ রহমতে তিনি এখনও বেঁচে আছেন। চিকিৎসার জন্য তিনি বিদেশে গিয়েছেন। আর প্রাণ বাঁচাতে স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে পাশের দেশে আশ্রয় নিয়েছেন।
বিএনপির এই নেতা বলেন, ‘পতিত সরকারের স্বৈরাচার অবৈধ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ১৫ বছরের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দেশের হাজার হাজার নেতাকর্মীকে খুন ও গুম করেছে। এ ছাড়াও মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ফরমায়েশি রায় দিয়ে কারাগারে রেখেছে। বিএনপির এমন কোনও নেতা নেই যার নামে মামলা নেই।’
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।