শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহার ছুটি বাড়বে?
নিজস্ব প্রতিবেদক:
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ছুটি শুরু হবে ১ জুন। ছুটি শেষ হবে ১৯ জুন। আর সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন, চলবে ১২ জুন পর্যন্ত। অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত।
তবে ঈদের ছুটির আগে শিক্ষাপ্রতিষ্ঠানের দুই দিনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। আসন্ন ঈদুল আজহার আগের দুই শনিবার দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এতে বলা হয়, আগামী ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অন্তর্র্বতী সরকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ঈদুল আজহার ছুটি বাড়িয়ে ১০ দিন করার প্রেক্ষিতে দুই শনিবার অফিস খোলা রাখছে। সরকারের নির্দেশনা অনুযায়ী ১৭ ও ২৪ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহায় পূর্ব ঘোষিত ছুটিই থাকছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।