শিক্ষক থাকেন ঢাকায়, বেতন ওঠে দৌলতপুরে, পাঠদান দিচ্ছে দপ্তরি
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১২ মে, ২০২৬ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
যমুনা নদী বেষ্টিত মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দুর্গম বাঘুটিয়া চরাঞ্চল। উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরত্বের এই জনপদে যমুনার ঢেউয়ের চেয়েও উত্তাল হয়ে উঠেছে শিক্ষা ব্যবস্থার সংকট।
সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ে থাকার কথা থাকলেও, বছরের পর বছর শিক্ষকরা বিদ্যালয়ে অনুপস্থিত। চরের বিদ্যালয়গুলোতে শিক্ষক উপস্থিতি এখন কেবল খাতা-কলমে; বাস্তবে কোথাও পাঠদান করছে দপ্তরি, কোথাও অভিভাবক, আবার কোথাও প্রক্সি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, যমুনার এ চরাঞ্চলের ৪২ নম্বর রংদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৪ নম্বর চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫ নম্বর বাঘুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে কোনো শিক্ষক নেই। দীর্ঘ সময় বিদ্যালয়ে পাঠদান না হওয়ায় ব্ল্যাকবোর্ড ও শিক্ষার্থীদের বেঞ্চে ময়লার আস্তরণ জমে গেছে। শিক্ষকদের অনুপস্থিতিতে কোমলমতি শিশুরা আড্ডা আর গল্পে সময় পার করছে।
সাংবাদিক আসার খবরে দুপুর বেলা তড়িঘড়ি করে আসা একই বিদ্যালয়ের জেয়াসমিন সুলতানা নামের এক শিক্ষিকা বলেন, আমার পরিচয় কি দিতেই হবে? এসময় যথাসময়ে বিদ্যালয়ে না আসার ব্যাপারে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বাবুটা অসুস্থ হওয়ায় আজকে দেরি হয়েছে। প্রতিদিনই আসার চেষ্টা করি।
একই বিদ্যালয়ের যথাসময়ে না আসা আমিনুল ইসলাম নামের শিক্ষক বলেন, ১০টার পরে বিদ্যালয়ে আসার বিষয়টি এমপি, ইউএনও, শিক্ষা অফিসারসহ সকলেই জানেন। এসময় তিনি নদীতে আসতে দেরি হয় বলে বাহানা জুড়ে দেন।
এদিকে, অনিয়মের সকল কথা অকপটে স্বীকার করেছেন বিদ্যালয়ের দপ্তরি ও অভিভাবকরা। দপ্তরিদের ভাষ্যমতে, প্রধান শিক্ষকরা মাঝেমধ্যে চা খাওয়ার অজুহাতে বের হয়ে আর ফেরেন না, আর শিক্ষিকারা সুযোগ পেলেই ঘুরতে চলে যান।
অনুসন্ধানে চর কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার অবিশ^াস্য জালিয়াতির তথ্য উঠে এসেছে।
বিদ্যালয়টির (চর কালিকাপুর) প্রধান শিক্ষক মানোয়ার হোসেন বলেন, আমাদের যাতায়াতে অনেক সমস্যা হওয়ায় ও দুর্গম অঞ্চল হওয়ায় মাঝেমধ্যে দেড়ি হয়। নদীপথে অন্য এলাকা থেকে আসতে অনেক সময় নৌকা না থাকায় দেরি হয়। আসতে যতটুকু সময় লাগে, এছাড়া দেরি হয় না আমার।
এসময়, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের অনুপস্থিতির বিষয়টি তিনি নিশ্চিত করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)