শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী
বেতন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দাবি পূরণ না হলে সামনের বার্ষিক পরীক্ষা বর্জন করে সব বিদ্যালয় শাটডাউনেরও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এর আগে ১২ অক্টোবর থেকে টানা এক মাসের বেশি সময় ধরে আন্দোলন করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। তাদের দাবি জাতীয়করণের।
একই চিত্র মাধ্যমিকেও, এমপিওভুক্তির দাবিতে প্রায় তিন সপ্তাহ ধরে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করছেন নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরাও ডিসেম্বর থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন চার দফা দাবিতে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এক বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের আন্দোলন, কর্মবিরতি ও শ্রেণীকক্ষে অনিয়মিত উপস্থিতির কারণে ক্ষতির মুখে পড়ছে শিক্ষার্থীরা। এ সংখ্যাটা প্রায় দুই কোটির মতো। বর্তমানে যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে আছে তাদের বড় অংশের মধ্যেই করোনাকালীন শিখন ঘাটতি রয়েছে। এর মধ্যে আবার শিক্ষকদের আন্দোলন ও কর্মবিরতি। এর ফলে শিক্ষার্থীরা পাঠে মনোযোগ হারাচ্ছে, পিছিয়ে পড়ছে পরীক্ষার প্রস্তুতিতে। অনেকে তাই কোচিং বা অনলাইন ক্লাসের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। শিক্ষাবিদদের মতে, শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। তবে তার সমাধানের প্রক্রিয়া এমন হওয়া উচিত যাতে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়।
শিক্ষাকে অগ্রাধিকার না দিয়ে নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিগত সরকার এ খাতকে একপ্রকার ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুস সালাম। তিনি বলেন, বর্তমান অন্তর্র্বতী সরকারও একই পথে চলছে। সব বিষয়ে কমিশন হলেও শিক্ষায় কোনো কমিশন হয়নি। যদি শুরু থেকেই শিক্ষা সংস্কারে উদ্যোগ নেয়া হতো, অংশীজনদের সঙ্গে আলোচনা করা হতো, তাহলে হয়তো চিত্রটা ভিন্ন হতো।
বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান ২০২৪ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত মোট শিক্ষার্থী ১ কোটি ৬ লাখ ১৭ হাজার ৯৬২। চলতি শিক্ষাবর্ষেও প্রায় একই সংখ্যক শিক্ষার্থী রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই তাদের বার্ষিক পরীক্ষা শুরু। তবে শিক্ষকরা আন্দোলনে থাকায় বছরান্তের এ মূল্যায়ন পরীক্ষা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন বলেন, এ অবস্থার জন্য সরকার দায়ী। আমরা শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করতে চাই না। আমাদের একজন সহকর্মী আন্দোলনে এসে পুলিশের হামলায় মৃত্যুবরণ করেছেন, দেড় শতাধিক আহত হয়েছেন। এরপরও আমরা সরকারের ওপর আস্থা রেখে অপেক্ষা করেছি। তাদের আশ্বাসে ক্লাসেও ফিরে গিয়েছিলাম। কিন্তু ১৩ দিন পার হয়ে গেলেও সরকারের পক্ষ থেকে আশ্বাস বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এ কারণে আমরা আবার কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি।
প্রাথমিকের পাশাপাশি নানা দাবিতে এ বছর আন্দোলনে দেখা গেছে মাধ্যমিকের শিক্ষকদেরও। দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সাধারণ শিক্ষা, মাদ্রাসা এবং কারিগরিÍএ তিন ধারার বেশির ভাগ প্রতিষ্ঠানই বেসরকারি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী বেসরকারি এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৭৮.৮৯ শতাংশই এমপিওভুক্ত। এ স্তরের মোট শিক্ষার্থী প্রায় ১ কোটি ২৩ লাখ ৩ হাজার ৩১৬ জন। এর মধ্যে ৮০ শতাংশ বা প্রায় এক কোটি শিক্ষার্থীই এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোয় অধ্যয়নরত বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষকদের সংগঠনগুলো জানিয়েছে।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।