শাহযাদাজী বলেন ‘কাছে আয়’
-মুহম্মদ মাসউদুর রহমান ফাহীম।
, ২৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ আশির, ১৩৯৩ শামসী সন , ১৮ মার্চ, ২০২৬ খ্রি:, ০৪ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) কবিতা
শাহযাদাজী বলেন ‘কাছে আয়’
সব হারিয়ে যখন করি হায়হায়
শাহযাদাজী বলেন ‘কাছে আয়’
অসংখ্য অধ:পতন আমার
দু’চোখে দেখি যে অন্ধকার
এত এত গালিজের এত ভার
আর সইতে পারিনা চাই নিস্তার
মুহলিকাতে মোর ঈমান যায় যায়
শাহযাদাজী বলেন ‘কাছে আয়’
হর-হামেশা হয় যে ভুল-ত্রুটি
তাই এলোমেলো ইশকের গুটি
কবে হবে আমার নফসের ছুটি
অ-জানা ভয়ে কাপছে খুটি
কাঁদছি আমি খাদের কিনারায়
শাহযাদাজী বলেন ‘কাছে আয়’
খুব কষ্টে গড়া স্বপ্নের প্রাসাদ
নিমিষে ভেঙে আজ সবই বরবাদ
আর আসবে কি ফিরে শুভ্র চাঁদ
বিনিদ্র অপেক্ষার আর্তনাদ
শেষ আশা নিয়ে অধম কাতরায়
শাহযাদাজী বলেন ‘কাছে আয়’
সোনালী স্মৃতির সোনালী পর্ব
স্রেফ এতটুকুই আমার গর্ব
নিজ হাতে করেছি সব খর্ব
নি:সন্দেহে আমি অথর্ব
মন বসেনা ওযীফার হালকায়
শাহযাদাজী বলেন ‘কাছে আয়’
অমূল্য দিশা শাহযাদাজান
অতি-অমানিশা দূরে তাড়ান
দিলের যত চিন্তা পেরেশান
মূহুর্তে করে দেন সমাধান
শুকরিয়া স্বরূপ গোলাম সিজদায়
শাহযাদাজী বলেন ‘কাছে আয়’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চন্দ্র এলেন নেমে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বোঝে না মন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেরে খোদা
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খলীফাতুল উমাম
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফখরে মুসলমান
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূর চরণে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মারহাবা বলো মারহাবা বলো....
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রিয় মাশুক খলীফায়ে উমাম
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনালি খচিত ঝান্ডাতে শাহযাদা নাম লিখা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সেরা ছানী মাওলা
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তোপ ধ্বনিতে সম্ভাষণ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদ সূর্য সব-ই আপনি
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












