দয়ালু অপার
-আবুল হুসাইন।
, ০৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ২২ জুলাই, ২০২৬ খ্রি:, ০৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) কবিতা
আপনি ছাড়া জীবন অন্ধকার
মুহলিকাতে সবই যে বেকার
আপনি ছাড়া নেই তো কেউ আমার
ভাঙা এই হৃদয়ের আর্তনাদ
পা বাড়ালেই সামনে বিশাল খাদ
ভয়ে দু চোখে দেখি আধার
আপনি ছাড়া নেই তো কেউ আমার
ঈমানীতে নেই যে কোনো বল
এই দুনিয়া করে গেছে ছল
আখলাকে আজ শুধু রসাতল
রসমিতে যে বন্দি সব আমল
ভুলে ভুলে জমেছে পাহাড়
আপনি ছাড়া নেই তো কেউ আমার
দুঃসময়ে নেই কোনো আশ্রয়
হায় হুতাশে কাটে যে সময়
কাছে রাখুন যদি দয়া হয়
এই অভাগা আপনাতেই নির্ভয়
জানি আপনি দয়ালু অপার
আপনি ছাড়া নেই তো কেউ আমার
অন্ধকারে কালো দিল আকাশ
এই তো বুঝি হলো সর্বনাশ
সুখ পাখিরা করে পরিহাস
বেদনাতেই নিত্য বসবাস
মুনাজাতে ডাকি বারেবার
আপনি ছাড়া নেই তো কেউ আমার
ইন্তেজারে আছি নিশিদিন
দয়া করে সত্যি সাড়া দিন
গোলামিতে রাখুন অমলিন
পাক ক্বদমে হতে চাই বিলীন
জায়নামাজে করি এ আব্দার
আপনি ছাড়া নেই তো কেউ আমার
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জান্নাতী পরশমণি
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরজি আমার
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দিন শারাবান ত্বহুর
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাদশাহী মারজানা
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জবানে মানকাবাত
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দীদারী আশা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রহমধারা
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জজবায়ী হুংকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রয়োজন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গরীবের আবদার
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদ সুলতানা
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছিফতে কুবরা মা
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












