শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা ও ১৮ দেশের মুদ্রা
সিলেটের হযরত শাহজালাল (রহমতুল্লাহি আলাইহি) মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স খুলে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা পাওয়া গেছে। এছাড়া মিলেছে স্বর্ণ, রৌপ্য ও ১৮ ধরনের বৈদেশিক মুদ্রা। শনিবার (২৪ অক্টোবর) পঞ্চমবারের মতো দানবাক্স ও ডেগ খুলে এসব অর্থ ও মূল্যবান সামগ্রী পাওয়া যায়।
, ১৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৫ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৯ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
এদিকে, মাজারের দানবাক্সের টাকা গণনার অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল মামুনের জুতা চুরির ঘটনা ঘটেছে। দিনভর কড়া নিরাপত্তার মধ্যে দানবাক্সের টাকা গণনা ও হিসেব ঘোষণার পর জুতা ছাড়াই সেখান থেকে ফিরতে দেখা যায় প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তাকে।
মাজার প্রাঙ্গণে খোদ জেলা প্রশাসকের জুতা চুরির এমন কাণ্ড নিয়ে স্থানীয় ও উপস্থিত লোকজনের মাঝে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ ৩৫ দিন পর শনিবার সকালে শাহজালাল (রহমতুল্লাহি আলাইহি) মাজারের দানবাক্সগুলো খোলা হয়। দিনভর গণনা শেষে সন্ধ্যার দিকে আনুষ্ঠানিকভাবে সংগৃহীত অর্থের মোট হিসেব ঘোষণা করেন সিলেট জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান শেষে ফেরার সময় তিনি নিজের জুতা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। তবে জুতা না পাওয়ায় শেষ পর্যন্ত খালি পায়েই সেখান থেকে ফিরে যান তিনি।
এদিকে মাজার কর্তৃপক্ষ জানায়, এবার দানবাক্সগুলো থেকে মোট ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা পাওয়া গেছে। নগদ টাকার পাশাপাশি বিপুল পরিমাণ সোনা, রূপা ও ১৮টি ভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা মিলেছে।
প্রাপ্ত বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ৭ হাজার ৬৪৭ ভারতীয় রুপি, ১৩.৫০ ওমানি রিয়াল, ৯৩ সৌদি রিয়াল, ৬৫ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, ১৭ কাতারি রিয়াল, ১০০ বাহরাইনি দিনার, ১৪ ব্রিটিশ পাউন্ড, ২৯ মার্কিন ডলার, ৭ ইউরো ৩৩ সেন্ট। এছাড়া ১১ মালয়েশিয়ান রিঙ্গিত, ২০ থাই বাত, ১৫ মালদ্বীপের রুফিয়া, ১০ হংকং ডলার, ১ ব্রুনাই ডলার, ৫৫ নেপালি রুপি, ১০০ পাকিস্তানি রুপি, ৫০ রুশ রুবল এবং ৫০০ শ্রীলঙ্কান রুপি পাওয়া গেছে।
এছাড়া মাজারের দান হিসেবে পাওয়া ৭টি গরুর মধ্যে ৪টি লঙ্গরখানায় জবাইয়ের জন্য দেয়া হয় এবং অবশিষ্ট ৩টি গরু মাজারের খাদিমদের বুঝিয়ে দেয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার পোশাকশিল্পে বেতন বাড়ানোর চাপ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনার ব্যর্থতায় অপরাধ বেড়েছে’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাশতা কম দেয়া নিয়ে মারধরে গৃহবধূর মৃত্যু!
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাড়তি দামে ‘পোয়া-হালিতে’ সীমাবদ্ধ নিত্যপণ্যে বাজার
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাঘের আক্রমণে নারীসহ আহত ৩
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯টি গুদাম ভস্ম, ক্ষতি ৩ কোটি টাকা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১৭ বছর ধরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় মাদকের আখড়া গড়ে তোলা হয়েছে’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রশাসনে অস্থিরতায় গতি হারাচ্ছে উন্নয়ন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মালয়েশিয়ার সঙ্গে বসছে বাংলাদেশ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অসৎ পুলিশে সর্বনাশ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












