শাপলা চত্বর ঘটনার পেছনে মাস্টারমাইন্ড গণজাগরণ মঞ্চ -চিফ প্রসিকিউটর
২০১৩ সালের হত্যাকা-ের ঘটনায় ইমরান এইচ সরকার কীভাবে জড়িত জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এর জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, হেফাজতের সমাবেশের হত্যাকা-ের পেছনে শাহবাগের গণজাগরণ মঞ্চ প্রেক্ষাপট হিসেবে কাজ করেছে। তৎকালীন সরকারের পরিকল্পনার বাস্তবায়নকারী হিসেবে ভূমিকা রেখেছে গণজাগরণ মঞ্চের সদস্যরা। হেফাজতের বিরুদ্ধে চালানো হত্যাকা-ের পেছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে গণজাগরণ মঞ্চ।
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার শুনানিতে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এসব কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
ইমরান এইচ সরকারের সম্পৃক্ততার বিষয়ে পুনরায় বিস্তারিত জানতে চায় আদালত। ইমরান এইচ সরকারের জড়িত থাকার বিষয়টি তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, হেফাজতের নেতাকর্মীদের ওপর পূর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিকল্পনার বৈঠকে উপস্থিত ছিলেন ইমরান এইচ সরকার। তৎকালীন আইজিপি শহীদুল হকের লেখা একটি বইতে ইমরান এইচ সরকারের সম্পৃক্ততার কথা উল্লেখ রয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।