মুবারক হো ৭ই রবীউল আউয়াল শরীফ:
শানে সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম
, ০৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২১ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৬ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
(১)
যিনি তইয়্যিবা, ত্বাহিরা, সাইয়্যিদাতুন নিসা, ফক্বীহাতুন নিসা, আহলে বাইতে রসূল, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম। তিনিই হচ্ছেন মুহসিনীন নেককার মু’মিনা। পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
إِنَّ رَحْمَتَ اللَّـهِ قَرِيبٌ مِّنَ الْمُحْسِنِينَ ﴿٥٦﴾
অর্থ : নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার রহমত মুহসীন তথা ওলীআল্লাহগণ উনাদের কাছেই রয়েছেন। (পবিত্র সূরা আ’রাফ : আয়াত শরীফ ৫৬)
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّـهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ﴿٦٢﴾ الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ ﴿٦٣﴾ لَهُمُ الْبُشْرَىٰ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ ۚ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّـهِ ۚ ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ ﴿٦٤﴾
অর্থ:- সাবধান! তোমরা জেনে রাখো, নিশ্চয়ই যারা ওলীআল্লাহ উনাদের কোন ভয় নেই এবং চিন্তা-পেরেশানিও নেই। উনাদের পরিচয় হচ্ছে, উনারা হাক্বীক্বীভাবে ঈমান এনেছেন এবং তাক্বওয়া অবলম্বন করেছেন। উনাদের জন্য ইহকাল ও পরকালে সুসংবাদ রয়েছে। মহান আল্লাহ পাক উনার পবিত্র কালাম উনার কোন পরিবর্তন হয় না। আর ইহাই উনাদের মহা সফলতা।(পবিত্র সূরা ইউনুস : আয়াত শরীফ ৬২, ৬৩, ৬৪)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, যাকে দেখলে মহান আল্লাহ পাক উনার কথা স্মরণ হয়, যার কথা বা নছীহত মুবারক শুনলে দ্বীনি ইলিম বৃদ্ধি হয় এবং যার আমল দেখলে পরকালের আমল করতে আগ্রহ পয়দা হয়।
মুহসিনীন বা আল্লাহওয়ালা-আল্লাহওয়ালী উনাদের ছোহবত ছাড়া কস্মিনকালেও নেক কাজ করা সম্ভব নয়। পূর্বেই তওবা করে নিতে হবে। একজন কামিল শায়েখ মানে যিনি মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মুহব্বত মা’রিফাত সন্তুষ্টি মুবারক হাছিলের ইলিম শিক্ষা দান করেন। তাই উনার ছোহবত ইখতিয়ার করতে হবে। উনার পরিচয় হচ্ছে তিনি দুনিয়া হতে বিরাগ হবেন, পরকালের প্রতি ঝুঁকে থাকবেন, গুণাহের প্রতি সতর্ক থাকবেন, সর্বদা মহান আল্লাহ পাক উনার ইবাদতে মশগুল হবেন, পরহিজগার বা সুন্নত মুবারক উনার পাবন্দ হবেন, মুসলমানদের মান-সম্মান নষ্ট করবেন না। সম্পদের প্রতি লোভ করবেন না। এবং তিনি উনার অধীনস্তদেরকে নছীহত করবেন। (হিলইয়াতুল আউলিয়া)
বর্তমান যামানায় মহিলাদেরকে সঠিকভাবে ছিরাতুল মুস্তাকিমে পরিচালিত করেন আমাদের সম্মানিতা আম্মা হুযূর ক্বিবলা উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি।
(২)
“পুরুষরা জান্নাতি হবে, মহিলারা কি জান্নাতি হবে না”! তাই হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি আমাদেরকে পবিত্র মিলাদ শরীফ শিক্ষা দিয়েছেন এবং সাথে সাথে শিক্ষা দিয়েছেন “সর্বশ্রেষ্ঠ আমল সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ” যা পালন করা, খুশি প্রকাশ করা ফরজ।
দুনিয়ার বুকে এমন কোথাও নেই যে মহিলারা মিলাদ শরীফ পাঠ করতে পারে। একমাত্র হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনিই আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন পবিত্র সুন্নত উনার আমল। এ ছাড়া শিক্ষা দিচ্ছেন কিভাবে পর্দা করতে হবে। সম্মানিত শরীয়ত উনার নির্দেশ মুবারক হচ্ছেন পর্দা করা ফরজ। সম্মানিত শরীয়ত অনুযায়ী চলা, হারাম-হালাল পার্থক্য করা, ছবি থেকে বিরত থাকতে হবে। প্রত্যেকটা বিষয়েই পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ অনুযায়ী আমাদেরকে সঠিক তালীম মুবারক দিয়ে যাচ্ছেন। প্রত্যেকটা মেয়েকেই জান্নাতি করে দিচ্ছেন। সুবহানাল্লাহ!
তাই আমি বিশ্বের ছোট বড় সমস্ত মহিলাদেরকে আহবান জানাচ্ছি, আপনারা সবাই পবিত্র রাজারবাগ দরবার শরীফে আসুন। যারা আসেন নাই, আপনারা একবার এসে দেখে যান হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে। তাহলেই বুঝতে পারবেন উনি কত বড় মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহিস সালাম উনার প্রিয় মাহবুবা। আর দেরী নয়, যেহেতু মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّـهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ ﴿١٠٢﴾
অর্থ:- হে ঈমানদারগণ তোমরা মহান আল্লাহ পাক উনাকে ভয় করার মত ভয় করো এবং হাক্বীক্বী মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করোনা। (পবিত্র সূরা আলে ইমরান : আয়াত শরীফ ১০২)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّـهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ ﴿١١٩﴾
অর্থ: হে ঈমানদারগণ! তোমরা মহান আল্লাহ পাক উনাকে ভয় কর এবং ছদিক্বীন বা আল্লাহওয়ালা উনাদের সঙ্গী হও। (পবিত্র সূরা তওবা : আয়াত শরীফ ১১৯)
তাই আপনারা যেখানেই থাকুন না কেন সবাই চলে আসুন পবিত্র রাজারবাগ দরবার শরীফে। মহান আল্লাহ পাক তিনি এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা আমাদেরকে সেই তাওফিক দান করুন। আমীন!
-সাইয়্যিদা রাশিদা আহমদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি অবশ্যই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবেন এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন”
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
“প্রত্যেককে মু’মিনে কামিল হতে হবে” (১ম পর্ব)
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান, মেম্বার নাকি আহাল বা স্বামী? (৩)
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












