‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারকদের পদত্যাগ চাইল বিএনপিপন্থী আইনজীবীরা
সুপ্রিম কোর্টে ১৫ আগস্টের শোক দিবসের অনুষ্ঠানে নিজেদেরকে ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে বক্তব্য দেয়ায় উচ্চ আদালতের দুই বিচারকর পদত্যাগ দাবি করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
লিখিত বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গত ১৫ আগস্ট বাংলাদেশ সুপ্রিমকোর্ট আয়োজিত এক শোক সভায় মাননীয় প্রধান বিচারক ও আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের কয়েকজন মাননীয় বিচারকর বক্তব্য বিভিন্ন টিভি চ্যানেল এবং ১৬ আগস্ট জাতীয় পত্রিকাসমূহে সবিস্তারে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আজকে আমাদের সংবাদ সম্মেলন।
তিনি বলেন, দেশের আপামর জনগণের আশা-ভরসার শেষ আশ্রয়স্থল হলো বাংলাদেশ সুপ্রিমকোর্ট। সুপ্রিমকোর্টের মাননীয় বিচারকগণ সংবিধানের তৃতীয় তফসিলে বর্ণিত শপথের মাধ্যমে দেশের সংবিধান ও আইনের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানের অঙ্গিকার করে থাকেন। একইসাথে ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহীত আচরণ করার অঙ্গিকার করে থাকেন।
তিনি বলেন, গত ১৫ আগস্টের আলোচনা সভার প্রদত্ত কয়েকজন মাননীয় বিচারকর বক্তব্যের কিছু কিছু অংশ বিচারক হিসেবে নেয়া শপথের সুস্পষ্ট লংঘন কিনা তা প্রশ্ন রাখার দাবি রাখে। সাধারণত কোনো রাজনৈতিক কর্মী তার দলীয় সভায় যে ধরনের বক্তব্য প্রদান করে থাকেন, অনেক মাননীয় বিচারকর বক্তব্যে তেমনই একজন রাজনীতিবীদের বক্তব্যের প্রতিফলন লক্ষ্য করা যায়।
আলোচনা সভায় মাননীয় বিচারক এম. এনায়েতুর রহিম ‘শপথবদ্ধ রাজনীতিবীদ’ হিসেবে বিচারকগণকে চিহ্নিত করেছেন। তিনি স্পষ্টতই দেশের চলমান রাজনৈতিক বিষয়ে শাসক দলের নেতাদের মতো রাজনৈতিক বক্তব্য দিয়ে বলেছেন, ইদানীং সুষ্ঠু নির্বাচন, বিদেশী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এসব নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে... শুধু ভোট দেয়াই একমাত্র গণতন্ত্র নয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।