লড়াইয়ে ইসরায়েলের চেয়ে ক্ষমতা বেশি হামাসের
ইসরায়েলের সঙ্গে দীর্ঘ যুদ্ধের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের পূর্ণ সক্ষমতা রয়েছে বলে জানিয়েছে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া। এমনকি তাদের ক্ষমতা শত্রুর চেয়েও বেশি বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধ বাহিনীগুলো ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। ফিলিস্তিনি জনগণের অবিচল মনোভাব এবং ইসরায়েলি সেনাবাহিনীর সক্ষমতা দুর্বল করতে সেনাদের প্রশংসাও করেন হামাসের এই রাজনৈতিক ব্যুরোপ্রধান।
তিনি বলেন, ‘প্রতিরোধের বীর নায়করা গাজায় গৌরবের ইতিহাস লিখছেন। নিজেদের বীরত্ব, সাহস এবং সাহসিকতা প্রমাণ করে তারা শত্রুর সেনাবাহিনী এবং তাদের যানবাহনকে ঘায়েল করে দিচ্ছে। ’
গাজা উপত্যকায় দীর্ঘ যুদ্ধের সম্ভাবনা নিয়ে ইসমাইল হানিয়া বলেন, ‘শত্রুপক্ষ দীর্ঘ যুদ্ধ চাইলে, আমাদের লড়াইয়ের ক্ষমতা শত্রুর চেয়েও বেশি এবং এ লড়াইয়ে আমাদের প্রতিরোধ ক্ষমতাই চূড়ান্তভাবে জয়ী হবে। ’ ফিলিস্তিনের প্রতিরোধ দলগুলো ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে কৌশলগত সংঘাতে লিপ্ত রয়েছে এবং এতে শুধু যে তারাই বিজয়ী হবে এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি।
দখলদার সন্ত্রাসী ইসরায়েলের অস্ত্র তাদেরই বিরুদ্ধে ব্যবহার করছে হামাস:
ইসরায়েলের অস্ত্রই ইসরায়েলিদের বিরুদ্ধে ব্যবহার করছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, অবরুদ্ধ গাজায় সন্ত্রাস নির্মূলের অযুহাতে নিয়মিত বিরতিতে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে আসছে দখলদার ইসরাইল। তাদের ছোড়া যেসব গোলা-বারুদ বিস্ফোরিত হয়না, সেগুলো সংগ্রহ করে ব্যবহার করছে হামাস। পাশাপাশি, ধ্বংসাবশেষও কাজে লাগাচ্ছে রকেট-ড্রোন তৈরিতে।
তবে প্রশ্ন হচ্ছে হামাস এত অস্ত্র পায় কোথায়? খোদ ইসরায়েলের গোয়েন্দারাও দীর্ঘদিন ধরে খুঁজছে এর উত্তর। কিন্তু তারা কোন কূল কিনারা করতে পারেনি। তবে সম্প্রতি তারা বুঝতে পেরেছে, টানেলের মাধ্যমে সংগ্রহের পাশাপাশি হামাস নিজেরাও তৈরি করে অত্যাধুনিক অনেক অস্ত্র।
আরও পড়ুন
সব ›
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।