লাল শাপলার বিলে অতিথি পাখিদের ওড়াউড়ি
, ১৮ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ তাসি’, ১৩৯১ শামসী সন , ৩১ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
সিলেট সংবাদদাতা:
হাওরের মধ্যে লালগালিচা বিছানো, প্রথম দেখায় এমন মনে হলেও পাশে গিয়ে বোঝা যায় হাওরের পানিতে ফুটেছে লাল শাপলা। এর মধ্য থেকে আসছে কিচিরমিচির আওয়াজ। ওই লালগালিচার মধ্যে ওড়াউড়ি করছে বেশ কয়েক জাতের পাখি। চারপাশ তাদের কলরবে মুখর। শীতে এত এত অতিথি পাখি দেখে মুগ্ধ পর্যটকেরা।
সিলেটের জৈন্তাপুর উপজেলার লাল শাপলা বিল হিসেবে খ্যাত ডিবির হাওরের চিত্র এটি। সম্প্রতি হাওরটি ঘুরে এমন চিত্রই দেখা গেছে। প্রতিদিন এমন সৌন্দর্য দেখতে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ। নৌকা নিয়ে ডিবির হাওর ঘুরে লাল শাপলা ও অতিথি পাখি দেখছেন পর্যটকেরা।
সম্প্রতি ডিবির হাওর ঘুরে দেখা গেছে, লাল শাপলার বিলটিতে অসংখ্য অতিথি পাখি। পাখিগুলোর মধ্যে আছে বালিহাঁস, শামুকখোল, মেটে–মাথা তিতি, সাদা বক, কানি বক, মাছরাঙা, নীলকণ্ঠী, পানিময়ূর ও সরালি হাঁস।
স্থানীয় লোকজন বলছেন, গত কয়েক বছরের তুলনায় এবার অতিথি পাখির উপস্থিতি বেশি। সম্প্রতি বিলের বাঁধ উঁচু করা, হাওরে পর্যাপ্ত পরিমাণে পানি থাকা, সামাজিক বনায়নের গাছ লাগানো ও উপজেলার অন্যান্য বিলের পানি সেচ দিয়ে মাছ শিকারের ফলে অতিথি পাখিগুলো ডিবির হাওরে আশ্রয় নিচ্ছে।
জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, জৈন্তাপুরের লাল শাপলা বিলের সৌন্দর্যবর্ধনের জন্য উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কাজ করছে। পর্যটকদের জন্য ঘাট নির্মাণ করা হচ্ছে, নতুন আরও একটি পার্কিংয়ের স্থান নির্মাণ হবে, পর্যটকদের যাতায়াতের জন্য এক কিলোমিটার রাস্তা পাকা করার কাজ এ মাসেই শুরু হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)