হামাসের বীরত্ব:
লোহিত সাগরে ইসরায়েলি তেল ট্যাংকারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা
, ০২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজার হামাসের সমর্থনে ইয়েমেনের সেনাবাহিনী ঘোষণা করেছে যে, তারা লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এক বিবৃতিতে ইয়েমেনের সেনাবাহিনী জানায়, আমরা উত্তর লোহিত সাগরে একটি ইসরায়েলি তেল ট্যাংকারকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি লক্ষ্যবস্তু করেছি।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এ বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, নির্যাতিত ফিলিস্তিনি জনগণ ও তাদের সাহসী যোদ্ধাদের প্রতি সমর্থন, গাজা উপত্যকায় আমাদের ভাইদের বিরুদ্ধে জায়নবাদী শত্রুদের চালানো গণহত্যা ও দুর্ভিক্ষের মতো অপরাধের প্রতিক্রিয়া হিসেবে এবং লোহিত ও আরব সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল নিষিদ্ধ রাখার ওপর জোর দিতে এই অভিযান চালানো হয়েছে।
তিনি আরও জানান, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌ শাখা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই সামরিক অভিযানটি পরিচালনা করে। তিনি বলেন, এই অভিযানে জাহাজটিকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর যুদ্ধ ও অবরোধ শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান কখনো বন্ধ হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)