লোডশেডিংয়ের সময় আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেলো আসামি
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৫ জুলাই, ২০২৫ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নরসিংদী সংবাদদাতা:
নরসিংদী আদালতে লোডশেডিংয়ের সুযোগে কাঠগড়া থেকে এক আসামি পালিয়ে গেছে। গতকাল সোমবার নরসিংদী জেলা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার আদালতে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামি রিয়াজুল ইসলাম ওরফে হৃদয় (২৫)। সে নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, রায়পুরায় অটোরিকশা চুরির মামলায় আসামি হিসেবে ৭ জুলাই রিয়াজুলকে গ্রেপ্তার করে রায়পুরা থানার পুলিশ। ওই মামলায় দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে শুনানি চলছিল। হঠাৎ লোডশেডিং হলে রিয়াজুল ইসলাম এ সুযোগে কাঠগড়া থেকে বেরিয়ে পালিয়ে যায়।
পুলিশ বলছে, ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের বিভিন্ন এলাকায় রিয়াজুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশের বিভিন্ন ইউনিট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)