দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৫ জুলাই, ২০২৫ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় আর্থিক খাতকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল সোমবার (১৪ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো এক জরুরি সার্কুলারে দেশের সব ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে- দুদক চেয়ারম্যান, কমিশনার বা অন্য কোনও কর্মকর্তার নাম ব্যবহার করে কেউ যদি ভয়ভীতি দেখায় বা অর্থ দাবি করেÍ তাহলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও পুলিশের সহায়তা নিয়ে ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, সম্প্রতি দুদকের পরিচয়ে প্রতারণার প্রবণতা বাড়ছে এবং বিষয়টি সরকারের নজরে এসেছে। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে আলাদা নির্দেশনা জারি করা হয়। এসবের পরিপ্রেক্ষিতেই এ সার্কুলারটি জারি করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, প্রতারকরা কখনও ফোনে, আবার কখনও সরাসরি গিয়ে নিজেদের দুদকের কর্মকর্তা বলে পরিচয় দিয়ে গ্রেফতার, তদন্ত বা মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে। অনেক সময় সাধারণ মানুষ এসব কৌশল বুঝতে না পেরে প্রতারণার শিকার হচ্ছেন।
সংশ্লিষ্টরা বলছেন, দুদকের নাম ভাঙিয়ে প্রতারণা নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে এর হার উদ্বেগজনকভাবে বেড়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের এ ধরনের পদক্ষেপকে সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)