আয়কর আদায়ে গতি বাড়াতে ‘এক কোটি করদাতা’কে অগ্রাধিকার -এনবিআর চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক:
আয়কর খাতে রাজস্ব আহরণ বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান এফসিএমএ কর্মকর্তাদের কর আদায়ের অগ্রাধিকারে ‘এক কোটি করদাতা’র ওপর জোর দিতে নির্দেশ দিয়েছেন। গত রোববার (১৪ জুলাই) এনবিআরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জুলাই মাসের রাজস্ব পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় ঢাকার কর কমিশনার, মহাপরিচালক, প্রথম ও দ্বিতীয় সচিব এবং ঢাকার বাইরে কর্মরত কর্মকর্তারা ভার্চুয়ালি অংশ নেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, বর্তমানে ৭২ লাখের বেশি টিইএনধারী করদাতা রয়েছেন, যারা রিটার্ন দাখিল করেন না। আর রিটার্ন দাখিল করলেও প্রায় ৩০ লাখ করদাতা কর পরিশোধ করেন না। অর্থাৎ প্রায় এক কোটি করদাতা রয়েছেন- যাদের কাছ থেকে সামর্থ্য অনুযায়ী কর আদায় সম্ভব।
তিনি এ এক কোটি করদাতাকে টার্গেট করে রিটার্ন দাখিল এবং কর আদায়ে জোর দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি বলেন, ২০২৫-২৬ অর্থবছরের জন্য আয়কর বিভাগের সর্বোচ্চ অগ্রাধিকার হোক এই এক কোটি করদাতা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।