লেবানন-ইসরাইল সীমান্তে কৌশল পরিবর্তন হিজবুল্লাহ
লেবানন-ইসরাইল সীমান্তে সংঘর্ষের গতিপথ পরিবর্তিত হচ্ছে এবং আন্তঃসীমান্ত গুলি বিনিময়ে উল্লেখযোগ্য কৌশল পরিবর্তন করেছে লেবাননের ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ যে কৌশল ব্যবহার করছে তা বিকশিত হচ্ছে। হিজবুল্লাহর রকেট আর সীমান্তের কাছে দুই বা তিন কিলোমিটার রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ নেই। দক্ষিণ লেবানন থেকে উৎক্ষেপণ করা রকেট ইসরাইলের আরো গভীরে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরাইলও লেবাননের অভ্যন্তরে আরো গভীর এলাকায় লক্ষ্যবস্তু করেছে।
আল-জাজিরার এক সাংবাদিক বলেন, হিজবুল্লাহর একটি রকেট উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছি, যেটা ইসরাইলি বসতি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়।
তিনি জানান, হিজবুল্লাহ সূত্রে জানা গেছে, তারা একটি নতুন অস্ত্র মোতায়েন করেছে। এটি স্থল থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র যা সফলভাবে একটি ইসরাইলি ড্রোনকে লক্ষ্যবস্তু করেছে।
ফিলিস্তিন সমস্যার সমাধান ছাড়া ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না কুয়েত:
কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ সালেম আবদুল্লাহ আল-জাবের আল-সাবাহ ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে তাদের অস্বীকৃতি পুনর্ব্যক্ত করেছেন। কুয়েত ফিলিস্তিন সমস্যার সমাধান ছাড়া ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না জানিয়ে তিনি বলেছেন, ‘যদি না আন্তর্জাতিক রেজোলিউশনের সাথে সামঞ্জস্য রেখে একটি ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।’
রোববার কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্ধুত্বপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ ও মিত্র দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রেখে বিদেশে কুয়েতের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করা তার দায়িত্ব।
তিনি বলেন, ‘কোনো অস্পষ্টতা ছাড়াই ফিলিস্তিন ইস্যুটি আমাদের প্রথম ইস্যু। কুয়েত কখনোই পথ থেকে বিচ্যুত হয়নি।’
গাজায় ইসরাইলের হামলা সম্পর্কে তিনি বলেন, ‘গাজার বিরুদ্ধে ইসরাইল যে যুদ্ধ চালিয়েছে তা প্রতিশোধমূলক, প্রতিরক্ষামূলক নয়।’
কুয়েতের শীর্ষ কূটনীতিক গাজায় অবিলম্বে শত্রুতা বন্ধ করার, অবরুদ্ধ ছিটমহলকে সহায়তা প্রদান এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।