লুটপাটে ধুঁকছে কৃষিবিদদের সংগঠন
, ২৬ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিনের লুটপাট ও অনিয়মে ধুঁকছে ৩৩ হাজার কৃষিবিদের প্রাণের সংগঠন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)। কৃষিবিদদের কল্যাণে রাজধানীর খামারবাড়িতে শতকোটি টাকা খরচায় গড়ে তোলা হয় সুরম্য ‘কেআইবি কমপ্লেক্স’। এক সময় ছিলো আওয়ামী লীগ সরকারের ভাগাভাগির খেলা। সরকার পতনের পর বিএনপিপন্থি কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) কেআইবি দখলে নেয়। এক পর্যায়ে কর্তৃত্ব নিয়ে দুপক্ষ সংঘাতে জড়ালে সরকার প্রতিষ্ঠানটিতে প্রশাসক নিয়োগ দেয়।
শৃঙ্খলা ফেরাতে সমাজকল্যাণ মন্ত্রণালয় গত ২০ জানুয়ারি লে. কর্নেল আব্দুর রব খানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। দায়িত্ব নিয়েই তিনি শুদ্ধি অভিযানে নামেন। এতে একের পর এক বেরিয়ে আসে আর্থিক অনিয়ম, ভুয়া খরচের চালান, প্রকল্প অর্থ আত্মসাৎসহ নানা দুর্নীতির তথ্য।
কৃষিবিদদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ ও গবেষণার জন্য ১৯৮১ সালের ২০ জানুয়ারি কেআইবি প্রতিষ্ঠা হয়। কেআইবির নতুন ভবন নির্মাণের জন্য ‘এস্টাব্লিশমেন্ট অব কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্স (কেআইবি কমপ্লেক্স)’ প্রকল্পটি হাতে নেয় সরকার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ২০১০ সালের মার্চে প্রকল্পের কাজ শুরু করে। শেষ হয় ২০১৪ সালের জুনে। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় ৬৬ কোটি ৩৫ লাখ টাকা। পরে তা সংশোধন করে ১০২ কোটি টাকায় উন্নীত করা হয়।
ভবন নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ ছিল। নির্মাণ শেষে ত্রুটির বিষয়টি নজরে এলে তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। ওই কমিটির কাছেও বিস্তর ত্রুটি ধরা পড়ে। এরপর আর অগ্রগতি হয়নি। অতীতে ভবনটি হস্তান্তরের জন্য বেশ কয়েকবার চিঠি দেওয়া হলেও কাজ হয়নি। মূলত অনিয়মের কারণেই সেই সময় প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন ভবনটি কেআইবির কাছে আনুষ্ঠানিক বুঝিয়ে দেননি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জন উদ্ধার
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে তরুণ নিহত
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার -প্রধানমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সাথে সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাড়ে ৬ লাখ জেলে পরিবারের জন্য ১,৫৫৭ মে. টন চাল বরাদ্দ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে চুনকুটিয়ায়
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে গত ৫ বছরে কমেছে ইলিশ উৎপাদন, বাড়ছে শঙ্কা
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জেনারেলের দায়মুক্তি প্রতিবেদনটি বিভ্রান্তিকর -বিজিবি
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)