লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করার উপকারিতা
, ০৭ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০১ তাসি, ১৩৯০ শামসী সন, ৩০শে জানুয়ারি, ২০২৩ খ্রি:, ১৬ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
হৃৎপি- ভালো থাকে:
নিয়মিত সিঁড়ি ব্যবহার করে ওঠানামা করলে তা হৃৎপি- ভালো রাখতে কাজ করে। কারণ সিঁড়ি ব্যবহার করলে শ্বাসযন্ত্র ও রক্তনালীর কার্যক্রম ভালো থাকে। ফলে মুক্ত থাকা যায় অনেক ধরনের রোগ থেকে। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও কাজ করে সিঁড়ি ভেঙে ওঠানামা করার অভ্যাস।
ওজন কমাতে কাজ করে:
যারা বাড়তি ওজন নিয়ে দুশ্চিন্তা করছে অথচ ব্যায়াম করার মতো পর্যাপ্ত সময়ও নেই তাদের জন্য উপকারী একটি অভ্যাস হতে পারে সিঁড়ি ব্যবহার করে ওঠানামা করা। এতে অনেকটাই ব্যায়ামের কাজ হয়ে যায়। ফলে শরীর তো সুস্থ থাকেই সেইসঙ্গে ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয়।
শরীর সচল থাকে:
নিয়মিত সিঁড়ি ভেঙে ওঠানামা করলে তা শরীর সচল রাখে। এতে শরীরের জোড়াগুলো স্বাভাবিক ও সচল থাকে। বাইরে বের হলে যতটা সম্ভব হেঁটে যেতে চেষ্টা করুন। সেইসঙ্গে অনেক বেশি উপরে না হলে লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করে ওঠার চেষ্টা করুন।
হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে:
আপনি যদি প্রতিদিন মোট আট তলার সমান সিঁড়ি ভেঙে ওঠানামা করেন তবে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে অন্তত ৩৩ শতাংশ। এমনটাই বলছে গবেষণা। তাই এ ধরনের ঝুঁকি কমাতে ওঠানামার জন্য নিয়মিত সিঁড়ি ব্যবহার করুন।
মানসিক স্বাস্থ্য ভালো থাকে:
শারীরিকভাবে সচল থাকলে তা কেবল শরীরকেই সুস্থ রাখে না, সেইসঙ্গে ভালো রাখে মনও। সিঁড়ি ব্যবহার করে ওঠানামার কাজটি প্রতিদিনই করা যায়। সেইসঙ্গে বাড়তি সময়ও খরচ হয় না। ফলে শারীরিকভাবে ভালো থাকার পাশাপাশি মনও থাকে ফুরফুরে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












