লাভজনক হওয়ায় বিদেশি ফলের আবাদে ঝুঁকছে কৃষকরা
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ রবি’, ১৩৯৩ শামসী সন , ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৬ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে বিদেশি ফলের বাগানের সংখ্যা দিনে-দিনে বাড়ছে। বিদেশি ফল বাজারে বিক্রি করে অধিক লাভবান হওয়ায় এদিকে ঝুঁকছেন তরুণরাও। এতে দেশের পুষ্টি নিরাপত্তাও জোরদার হচ্ছে।
বিশেষজ্ঞরা বলেন, ড্রাগন, মাল্টা, রাম্বুটান, স্ট্রবেরি, অ্যাভোকাডো, পার্সিমন, কাঠলিচু, সাম্মাম ও মাচায় বেড়ে ওঠা তরমুজের মতো উচ্চমূল্যের বিদেশি ফলগুলো দেশীয়ভাবে উৎপাদনে আমাদের কৃষি অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে অবদান রাখছে।
কৃষি সম্প্রসারণ বিভাগের (ডিএই) উদ্যানতত্ত¦ শাখার উপ-পরিচালক নাদিরা খানম বলেন, এই পরিবর্তন কেবল কৃষিকাজ সম্পর্কিত নয়, এটি স্মার্ট খামার সম্পর্কিতও।
তিনি আরো বলেন, ক্রমবর্ধমান দেশীয় চাহিদা মেটাতে এবং ফলের আমদানির ওপর নির্ভরতা কমাতে আমরা কৃষকদের বিদেশি ফল চাষে উৎসাহিত করছি।
কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যানুসারে, বিদেশি ফলের মোট উৎপাদন ২০২২-২৩ অর্থবছরে ১ লাখ ৪৬ হাজার ৯২২ টন থেকে বেড়ে ২০২৩-২৪ অর্থবছরে হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৫৭৭ টন। এক বছরে উৎপাদন ২১ হাজার টনেরও বেশি বৃদ্ধি পেয়েছে। একই সময়ে বিদেশি ফল চাষের জমির পরিমাণ ১৫ হাজার ৪৩১ থেকে বেড়ে ১৬ হাজার ৫৬৮ হেক্টর হয়েছে।
নরসিংদীর বেলাবো উপজেলার দুকু-ি গ্রামের কৃষক আকরাম হোসেন বলেন, আমি আমার পুকুরের চারপাশে রাম্বুটান চাষ করেছি। এ বছর ১ লাখ টাকার ফল বিক্রি হয়েছে। আগামী বছর এখান থেকে আড়াই লাখ টাকার বেশি আয়ের আশা করছি। ফলটি ৩ থেকে ৪ মাস স্থায়ী হয় এবং বাগানে প্রতি কেজি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হয় এবং খুচরা বাজারে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা কেজি বিক্রি হয়।
এদিকে, নাটোর সদর উপজেলার সৌখিন কৃষক সেলিম রেজা ২০১২ সাল থেকে ১৩ থেকে ১৪ বিঘা জমিতে ড্রাগন ফলের চাষ করে আসছেন। এর আগে তিনি পেয়ারা ও বরই চাষ করতেন। এখন তিনি ‘দৃষ্টান্ত অ্যাগ্রো ফার্ম অ্যান্ড নার্সারি’ পরিচালনা করেন। এটি ২৫ হেক্টর জমিতে বিস্তৃত এবং স্থানীয় ফলের পাশাপাশি অ্যাভোকাডো ও রাম্বুটানও সেখানে উৎপাদন করা হয়।
খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের মতো পাহাড়ি জেলায় বিদেশি ফলের চাষের ঊর্ধ্বগতি বিশেষভাবে দৃশ্যমান। কৃষি সম্প্রসারণ বিভাগের পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে রাঙ্গামাটিতে শুধু ১ হাজার ১৭৯ হেক্টর জমি থেকে ১০ হাজার ৭২৯ টন মাল্টা উৎপাদিত হয়েছিল।
পাহাড়ি অঞ্চলে ড্রাগন ফল ছয় মাস ধরে সংগ্রহ করা হয় এবং বান্দরবান শহরেই এটি প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়। সেখান থেকে ব্যবসায়ীরা ড্রাগন ফল চট্টগ্রাম, কুমিল্লা ও ঢাকার প্রধান বাজারগুলোতে নিয়ে যায়। স্থানীয়ভাবে সরবরাহ বৃদ্ধি পাওয়ার পরেও প্রতি বছর সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আমদানি করা ফল বাজারে প্রাধান্য পায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












