ভিসা সহজীকরণে ৮ মুসলিম দেশের বৈঠক, সভাপতিত্বে বাংলাদেশ
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৪ মে, ২০২৬ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
উন্নয়নশীল ৮ দেশের জোট ডেভেলপিং-৮ বা ডি-৮-এর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ভিসা সুবিধা আরও সহজ করার উদ্যোগে গুরুত্ব বাড়ছে। উন্নত গতিশীলতা ও ‘সফট কানেকটিভিটি’ জোরদারের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও গভীর করার ওপর জোর দিয়েছে সদস্য দেশগুলো।
গত সোমবার বাংলাদেশের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল পরামর্শ সভায় এ বিষয়গুলো উঠে আসে। সভায় ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজীকরণের বাস্তব উপায় নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিদ্যমান ভিসা সুবিধা সংক্রান্ত ব্যবস্থাগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ডি-৮ অঞ্চলের সরকারি কর্মকর্তা এবং স্বীকৃত ব্যবসায়ীদের জন্য ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করার বাস্তবসম্মত পথ ও উপায় নিয়েও আলোচনা করা হয়। সদস্য রাষ্ট্রগুলো ডি-৮ সংগঠনের উদ্দেশ্য এবং ডি-৮ দশকব্যাপী রোডম্যাপ ২০২০-২০৩০-এ নির্ধারিত অগ্রাধিকারসমূহের সঙ্গে সামঞ্জস্য রেখে উপযুক্ত নীতি ও ব্যবস্থার মাধ্যমে ডি-৮ ভূখ-ে ভ্রমণ ও চলাচল আরও সহজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
ডি-৮ বা ডেভেলপিং এইট হলো উন্নয়নশীল আটটি মুসলিম দেশের একটি অর্থনৈতিক উন্নয়ন সংস্থা। এর প্রতিষ্ঠার মূল কারিগর ছিলেন তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী নাজমুদ্দিন আরবাকান। ১৯৯৬ সালে ইস্তাম্বুলে এক সম্মেলনের মাধ্যমে এই জোটের যাত্রা শুরু হলেও আনুষ্ঠানিকভাবে ১৯৯৭ সালের ১৫ জুন এটি পূর্ণাঙ্গ রূপ পায়। বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক-এই আটটি দেশ নিয়ে সংস্থাটি গঠিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)