লাখ টাকায় বিক্রি হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘর
পটুয়াখালী সংবাদদাতা:
পটুয়ালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা ছনিয়া বেগম। মুজিববর্ষের চতুর্থ পর্যায়ে প্রকল্পের আওতায় ৫১ নম্বর ঘরটি বরাদ্দ করা হয়েছে তার নামে। অভিযোগ রয়েছে, স্থানীয় বাসিন্দা হানিফের কাছে ১ লাখ ২০ হাজার টাকায় সেই ঘর বিক্রি করেছেন তিনি।
ছনিয়া বেগম বলেন, আমি বিপদে পড়ায় আমার ভাইয়ের থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছি। সেই টাকা দিয়ে ছেলেকে গাড়ি কিনে দিয়েছি। সে যদি বলে থাকে তার কাছে ঘর বিক্রি করছি তাহলে তাকে সামনাসামনি বলতে হবে এটা।
শুধু ছনিয়া বেগমই নন, নূর হোসেন, নুরুন্নাহার বেগম, শহীদ ফকিরও বিক্রি করেছেন তাদের নামে বরাদ্দের ঘর।
আশ্রয়ণ প্রকল্পের একজন উপকারভোগীরা বলেন, প্রকল্পের চারটি ঘর বিক্রি হয়েছে। একটার দাম ১ লাখ টাকায় বিক্রি হয়েছে। এ ঘটনা একজন আমার সামনেই হয়েছে।
আশ্রয়ণ প্রকল্পের ঘর কিনে নেয়া এক নারী জানান, তিনি ৫০ হাজার টাকা দিয়ে নূর হোসেন নামে একজনের থেকে ঘর কিনেছেন।
পটুয়াখালীর কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, আমাদের কাছে অভিযোগ এসেছিলো যে আশ্রয়ণ প্রকল্পের কিছু ঘর কেনা বেচা হচ্ছে। আমার সেগুলো যাচাইবাছাই করছি। যারা এখানে থাকে তাদের কাগজগুলো যাচাইবাছাই করছি। তবে কোনো অনিয়ম পেলে আমরা যথাযথ ব্যবস্থা নেবো।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।