লবণ চাষে ব্যবহৃত কুতুবদিয়ার ১১৩.৫৬ একর জমি বিসিকের অনুকূলে হস্তান্তরের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী এলাকায় ১৯৬১ সাল থেকে লবণ চাষের জন্য ব্যবহৃত ১১৩.৫৬ একর সরকারি জমি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) অনুকূলে নামমাত্র বা প্রতীকী মূল্যে হস্তান্তরের উদ্যোগ নেয়া হয়েছে।
এ লক্ষ্যে বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ গত ৬ আগস্ট শিল্প সচিবের কাছে একটি চিঠি দিয়ে ভূমি মন্ত্রণালয়ে প্রয়োজনীয় সুপারিশ পাঠানোর অনুরোধ জানিয়েছেন।
চিঠিতে আয়োডিনযুক্ত লবণ আইন, ২০২১ এবং জাতীয় লবণনীতি, ২০২২-এর আলোকে দেশের লবণ শিল্পের টেকসই উন্নয়ন, আধুনিকায়ন এবং লবণচাষিদের স্বার্থ সুরক্ষায় জমিটি বিসিকের অনুকূলে হস্তান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, কুতুবদিয়ার লেমশীখালী এলাকায় লবণ প্রক্রিয়াজাতকরণ ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে ১৯৬১ সালে জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়। ওই ১১৩.৫৬ একর জমিতে আধুনিক লবণ প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, প্রশিক্ষণ ও গবেষণার সমন্বয়ে একটি আধুনিক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে বিসিকের লবণ শিল্প উন্নয়ন কর্মসূচির আওতায় ১২টি লবণ কেন্দ্রের মাধ্যমে কক্সবাজারের সব উপজেলা এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার লবণচাষিদের প্রযুক্তিগতসহ সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে।
বিসিকের মতে, জমিটি স্থায়ীভাবে কর্পোরেশনের অনুকূলে হস্তান্তর করা হলে লবণের গুণগত মান উন্নয়ন, উৎপাদনোত্তর ক্ষতি কমানো, সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং বাজারজাতকরণ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে লবণচাষিদের দক্ষতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এ বিষয়ে বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, ১৯৬১ সাল থেকে লবণ চাষে ব্যবহৃত এই ঐতিহাসিক জমি বিসিকের অনুকূলে হস্তান্তর করা হলে কুতুবদিয়াকে দেশের অন্যতম আধুনিক লবণ প্রক্রিয়াজাতকরণ ও প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করা সম্ভব হবে। এর মাধ্যমে জাতীয় লবণ শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা যাবে।
আরও পড়ুন
সব ›
আফগানিস্তানে মাটির নিচে ৩ লাখ কোটি ডলারের সম্পদ
এআই খাতের মন্দা চীনের অর্থনীতির জন্য হুমকি, ‘বিপদের মুহূর্ত’ জিনপিংয়ের
আল ইহসান ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনীতিকে নতুন পথে এগিয়ে নিতে চায় চীন।…
বগুড়ায় আলুর কেজি ৭-৯ টাকা, লোকসানে দিশাহারা কৃষক
পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ
‘শেখ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে- সেই আলোচনা ভারতের সঙ্গে’
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে বাংলাদেশে আসবেন সেই আলোচনা শেখ হাসিনা…
দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ কি পাকিস্তানের শাসন থেকে বের…
১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয় -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। তবে তার এই ইচ্ছা…
দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী
নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুন এমনটি চাইছেন জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বল…
শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা -চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ফিরতে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত ক্ষমতা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।