অর্ধেকে নেমে এসেছে জনশক্তি রপ্তানি
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও ভূরাজনৈতিক উত্তেজনায় দেশের সামগ্রিক জনশক্তি রপ্তানি প্রায় অর্ধেকে নেমে এসেছে। বিভিন্ন দেশের আকাশপথ বন্ধ হওয়া, নিরাপত্তা ঝুঁকি এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সৃষ্ট অস্থিরতায় গত পাঁচ মাসে বিদেশে যাওয়া শ্রমিক কমেছে ২ লাখের বেশি।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গত ১৫ আগস্ট পর্যন্ত সাড়ে পাঁচ মাসে বিদেশে যাওয়া পুরুষ শ্রমিক কমেছে ২ লাখ ৮ হাজার ১৭৮ জন। আগের বছর একই সময়ে যেখানে ৪ লাখ ৮৫ হাজার ১৩৭ জন পুরুষ বিদেশে গিয়েছিলেন, এ বছর জনশক্তি রপ্তানি কমে ২ লাখ ৭৬ হাজার ৯৬৪ জনে নেমেছে।
আর গত পাঁচ মাস ১৫ দিনে ৪৭টি দেশে নারী শ্রমিক গেছেন ২৫ হাজার ৯১৫ জন। গত বছরের একই সময়ে বিদেশে গিয়েছিলেন ২৩ হাজার ৯৩৬ জন নারী শ্রমিক।
এর মধ্যে শুধু সৌদি আরবেই যুদ্ধের কারণে জনশক্তি রপ্তানি কমেছে ১ লাখ ৮৮ হাজার ২০০ জন। চলতি বছরের ১ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত গেছেন ১ লাখ ৩৩ হাজার ২৬৪ জন।
আগের বছরের একই সময়ে গিয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ৪শ ৬৪ জন।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …